একশ টাকায় মিলবে টিকিট, প্রথম ম্যাচে এটিকে-র দর্শক টানার ছক
অ্যাটলেটিকোর সঙ্গে সম্পর্কে কাঁচি। অথচ ব্র্যান্ডিং ধরে রাখার চেষ্টা, তাই ট্যাগলাইন- ‘আমার টিম কলকাতা’।
লাল-সাদা স্ট্রাইপের জার্সি, বুকে লেখা সেই এটিকে। তবে এই এটিকে, সেই এটিকে নয়। অ্যাটলেটিকোর সঙ্গে সম্পর্কে কাঁচি। অথচ ব্র্যান্ডিং ধরে রাখার চেষ্টা, তাই ট্যাগলাইন- 'আমার টিম কলকাতা'। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় মাঠে নামছে টিম। কোচ শেরিংহ্যামের নেতৃত্বে প্রাক মরশুম প্রস্তুতি দুবাইতে ভালোই হয়েছে।

এ মরশুমে এটিকের গোল মেশিন হয়ে ওঠার চ্যালেঞ্জ তাঁর সামনে। তিনি রবি কিন। কলকাতার নতুন তারা আশ্বাস দিয়েছেন ,গোলের পর 'গান সেলিব্রেশনে' দেখাবেন কলকাতাকে।
সোমবার কলকাতার এক মলে এটিকে-র নতুন জার্সি প্রকাশ অনুষ্ঠানে দলের তারকা স্ট্রাইকার জানিয়ে দিলেন, 'আপনারা যখন গান সেলিব্রেশন দেখতে চান, তাহলে নিশ্চয়ই সেটা মাঠে তুলে ধরব। তবে তার আগে আমাকে গোল তো করতে হবে। অবশ্য সেটাই আমার কাজ। এটিকে টিম ম্যানেজমেন্ট, কোচ শেরিংহ্যামের প্রত্যাশা মেটাতে শতকরা একশোভাগ দিতেই মাঠে নামব।'
শেরিংহ্যামের কথাতেই ইউরোপীয় ফুটবল থেকে ভারতীয় ফুটবলে পা রেখেছেন রবি কিন। আর প্রথমেই তাঁকে অধিনায়ক নির্বাচন করে দেওয়া হল দশ নম্বর জার্সি।
সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছন, '২৬ নভেম্বর কলকাতার হোম ম্যাচে দর্শকদের কথা ভেবে ১০ হাজার টিকিট বিক্রি করা হবে ১০০ টাকা করে। বাকি টিকিটের দাম সময়মতো জানানো হবে।' যুবভারতীতে ম্যাচ ফেরত আসাতেও খুশি টিম এটিকে।

Our official jersey launch held at Quest Mall with Sanjiv Goenka, Teddy Sheringham, Robbie Keane and Mr. Utsav Parekh. #ATK #AamarBukeyATK pic.twitter.com/3Piwo0sX04
— ATK (@WorldATK) November 6, 2017

Click it and Unblock the Notifications