ঘরের মাঠে ফের ড্র আতলেতিকোর, গোয়ার সঙ্গে ম্যাচের ফল ১-১

কলকাতা, ১৬ অক্টোবর : টিম হারছে না। তবে জিততেও পারছে না। একলপ্তে এই হল এই মরশুমে আতলেতিকো দে কলকাতার পারফরম্যান্স। পরপর চারটি ম্যাচের তিনটিতে ড্র করে ফেলল মোলিনার দল।

রবিবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এফসি গোয়ার সঙ্গে ১-১ ড্র করে এটিকে। ম্যাচের শুরুতেই দলকে গোল করে এগিয়ে দেন এটিকে-র সমীঘ দৌতি। তবে ৭৭ মিনিটের মাথায় এটিকের প্রাক্তন খেলোয়াড় হোফ্রে গোয়ার হয়ে সমতা ফেরান। এবং শেষপর্যন্ত মরশুমের প্রথম পয়েন্ট এনে দেন গোয়াকে।

ঘরের মাঠে ফের ড্র আতলেতিকোর, গোয়ার সঙ্গে ম্যাচের ফল ১-১

ম্যাচের ৬মিনিটের মাথায় জাভি লারার ফ্রিকে গোল দিয়ে দলকে এগিয়ে দেন দৌতি। এরপর ১৩ মিনিটের মাথায় গোয়ার রাফায়েল কোয়েলহো এটিকে ডিফেন্স ভাঙার সুযোগ পেলেও ব্যর্থ হন। এরপরও গোয়া সুযোগ পেলেও দেবজিৎ মজুমদারের তৎপরতায় এটিকে-র ডিফেন্স ভাঙা যায়নি।

ম্যাচের ১৯ মিনিটের মাথায় ফের একবার ২-০ করার সুযোগ পেয়েছিলেন জাভি লারা। তবে পারেননি। সুযোগ এসেছিল ম্যাচের ৩৮ মিনিটের মাথায়ও। তবে সেবার ব্যর্থ হন পিয়ারসন। এতগুলি সুযোগ নষ্ট করারই মাসুল শেষপর্যন্ত গুনতে হল এটিকে-কে

সবমিলিয়ে চারটি ম্যাচ খেলে কলকাতা ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নর্থ-ইস্ট ইউনাইটেড প্রথম স্থানে ও ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে মুম্বই সিটি এফসি দ্বিতীয় স্থানে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+