তরুণ তুর্কি ইংলিশ মিডফিল্ডার নিল এটিকে, জেনে নিন তাঁর হদিশ
এটিকে-র তৃতীয় বিদেশি হতে চলেছেন ইংল্যান্ডের অনুর্ধ্ব ১৭ দলে খেলা ফুটবলার
কনর থমাস ,এটিকে-র তৃতীয় বিদেশি। মাত্র বছর ২৩-র এই মিডফিল্ডারকে তুলে নিয়ে মাঝমাঠকে আরও একটু শক্তিশালী করে নিল কলকাতা। আইএসএলের জন্য ধীরে ধীরে ঘর গুছিয়ে নিচ্ছে সব দলগুলিই। পিছিয়ে নেই এটিকেও।
একনজরে দেখে নেওয়া যাক কে এই কনর থমাস। ২০১১ সাল থেকে পেশাদার ফুটবলে খেলছেন এই কনর থমাস। কভেন্ট্রি সিটি অ্যাকাডেমি-র হয়ে তিনি খেলা শুরু করেন। ২০১৬ অবধি টানা খেলেছেন এই ক্লাবে। ১০০টি ম্যাচ খেলেছেন এই ক্লাবের হয়েই। ২০১১ -তে লোনে লিভারপুলে গেলেও কোনও ম্যাচ খেলেননি রেডসের হয়ে।
Join us in welcoming our new player - @CThomas02. #ATK #AamarBukeyATK pic.twitter.com/6MtJ4xmfSl
— Atlético de Kolkata (@atletidekolkata) August 23, 2017
২০০৯ সালে অনুর্ধ্ব ১৭ দলের হয়ে খেলেন। ২০১১ খেলেছিলেন অনুর্ধ্ব ১৮ দলের হয়ে।
গত বছর ২৩ বছর বয়সি ফুটবলারটি সুইনডন টাউনের হয়ে খেলেছেন। এর আগে রবি কিন ও স্যান্টোস ব্র্যাঙ্কোকে দলে নিয়েছে কলকাতা। কোচ টেডি শেরিংহ্যামের হাত ধরে এবারে এটিকে-তে ব্রিটিশ ফুটবলারদেরই আধিক্য। থমাস জানিয়েছেন, 'এটিকে-তে যোগদান আমার কাছে দারুণ অভিজ্ঞতা। কোচ টেডি শেরিংহ্যাম ও টিডি অ্যাশলে ওয়েস্টউডের কোচিংয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছি।'
Click it and Unblock the Notifications