অ্যাশলে ওয়েস্টউডের ফোকাসে চেন্নাই, নতুন ব্যাটন নিয়ে যা বললেন এটিকে কোচ
এটিকে তে নতুন দায়িত্ব নিয়ে চাঙ্গা অ্যাশলে ওয়েস্টউড
ওয়েস্টউডের যাত্রা শুরু হচ্ছে । বুধবারই চাকরি গেছে শেরিংহ্যামের এবার ব্যাটন সামলাচ্ছেন প্রাক্তন বেঙ্গালুরু এফসি-র কোচ অ্যাসলে ওয়েস্টউড। বৃহস্পতিবারই তাঁর প্রথম অ্যাসিড টেস্ট।

দলকে চ্যাম্পিয়ন করেও চাকরি রিনিউ হয়নি হাবাস, মোলিনা -র। আর এ মরশুমে এটিকে -র যা পারফরম্যান্স তাতে যা হওয়ার ছিল তাই হল। চাকরি নট হয়ে গেল টেডি শেরিংহ্যামের। তার বদলে বাকি মরশুমে এটিকের দায়িত্ব সামলাবেন অ্যাশলে ওয়েস্টউড।
লিগ টেবলে তলানিতে থাকা দলের আশা বিশেষ নেই। তারওপর প্রতিপক্ষ এই মুহূর্তে ফর্মের বিচারে অনেকটাই এগিয়ে এটিকের থেকে। তবুও বেঙ্গালুরুকে আই লিগ দেওয়া কোচ লড়াই ছাড়ছেন না। তিনি বলেছেন, 'যে দল দ্বিতীয় স্থানে রয়েছে, তাদের তো গুরুত্ব দিতেই হবে। জেজে, রাফায়েলের মতো স্ট্রাইকার রয়েছে। ওরা প্রচুর গোল করেছে। আমাদের ঘুরে দাঁড়ানো সহজ হবে না।'
এ মরশুমে আইএসএলে-র শুরুতে কলকাতা ফ্রাঞ্চাইজির দায়িত্ব সামলাতে এসেছিলেন ম্যান ইউয়ের প্রাক্তন স্ট্রাইকার টেডি শেরিংহ্যাম। ভারি বায়োডেটা নিয়ে এসেছিলেন কলকাতার বাজারে শেরিংহ্যাম। ৫১ বছরের টেডি ইউরোপিয় ফুটবলে বেশ হেভিওয়েট নাম। ইংলিশ ফুটবল যাঁরা নিয়মিত দেখেন তাঁদের কাছে টেডি-র নাম নতুন নয়। ১৯৯৯ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যান ইউ ট্রেবলের স্বাদ চেখেছিল। সেবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে গোল করেছিলেন টেডি শেরিংহ্যাম।
এ মরশুমে আইএসএল টেবলের অষ্টম স্থানে থাকায় টিম ম্যানেজমেন্ট তাঁর পারফরম্যান্সে আদৌ খুশি ছিল না। এই অবস্থায় স্বাভাবিকভাবেই চাকরি যায় ইংলিশ কোচের।












Click it and Unblock the Notifications