আইএসএল-র হাড্ডাহাড্ডি ম্যাচে মুম্বই-র সঙ্গে ড্র এটিকে-র

আইএসএল-র হাড্ডাহাড্ডি ম্যাচে মুম্বই-র সঙ্গে ড্র এটিকে-র

আইএসএলের হাড্ডাহাড্ডি ম্যাচে ঘরের মাঠে মুম্বই সিটি এফসির সঙ্গে ড্র করে শীর্ষ স্থান ধরে রাখল এটিকে। ম্যাচের ফল ২-২। ৬ ম্যাচ খেলে ১১ পয়েন্টে অবস্থান করছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। অন্যদিকে সম পরিমাণ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে মুম্বই।

আইএসএল-র হাড্ডাহাড্ডি ম্যাচে মুম্বই-র সঙ্গে ড্র এটিকে-র

কলকাতার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে ম্যাচের প্রথম থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন দুই দলের ফুটবলাররা। ম্যাচের ৩৮ মিনিটে এক দুর্দান্ত মুভে গোল করে এটিকে-কে এগিয়ে দেন মাইকেল সোসাইরাজ। প্রথমার্ধে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে স্থানীয় দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় মুম্বই সিটি এফসি। তার ফলও পেয়ে যায় বলিউড তারকা রনবীর কাপুরের দল। ম্যাচের ৬২ মিনিটে গোল করে অ্যাওয়ে দলকে খেলায় ফেরান প্যাটট্রিক চৌধুরী। এরপরই আক্রমণ ও প্রতি আক্রমণে জমে যায় খেলা। সেই সময় দুই দলের খেলোয়াড়েরা একাধিকবার ঘাত-প্রতিঘাতেও জড়িয়ে পড়েন। এরই মধ্যে ম্যাচের অতিরিক্ত সময়ের তিন মিনিটের মাথায় গোল গিয়ে মুম্বইকে এগিয়ে দেন সার্গে কেভিন। ঠিক তার তিন মিনিট পর এটিকে-র হয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান রয় কৃষ্ণ।

আজ আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে এফসি গোয়া। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নবম স্থানে রয়েছে কেরল। সম পরিমাণ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে এফসি গোয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+