Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Champions League: এমবাপের গোলের মাইলস্টোন, স্ট্রাইকারদের দুরন্ত পারফরম্যান্সে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত প্রত্যাবর্তন রিয়াল মাদ্রিদের। শেষ দুই ম্যাচে হারের পর এবার জয়ে ফিরল রিয়াল। ইতালির ক্লাব আতালান্তার বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ। পিছিয়ে থাকা রিয়াল ঘুরে দাঁড়াতে জানে সেটা আরও একবার প্রমাণিত হল।

ফলাফল দেখেই বোঝা যাচ্ছে এই ম্যাচ কতটা টান টান হয়েছে। তবে রিয়ালকে জয় এনে দিলেন আক্রমণভাগের ফুটবলাররাই। ভিনিসিয়াস জুনিয়র, এমবাপেদের দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যেই জয় পেল রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই আক্রমণের রণকৌশল নেয় রিয়াল। দিয়াজের পাস থেকে মাদ্রিদের ক্লাবটিকে এগিয়ে দেন এমবাপে। গোল করেই সব সমালোচনার জবাব দিলেন ফরাসি স্ট্রাইকার।

Jude Bellingham

বিগত কয়েকটি ম্যাচে এমবাপের ফর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল, কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে এগিয়ে দিলেন সেই এমবাপেই। চ্যাম্পিয়ন্স লিগের আসরে এটি এমবাপের ৫০তম গোল। ইউরোপীয় ক্লাব ফুটবলের ইতিহাসে নবম ফুটবলার হিসেবে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রিয়াল স্ট্রাইকার। যদিও বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি এমবাপে। ৩৬ মিনিটেই চোটের সমস্যা নিয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় তাঁকে। রিয়াল তাঁর পরিবর্তে নামায় রদ্রিগোকে।

কিন্ত প্রথমার্ধ শেষ হওয়ার আগেই থিবো পেনাল্টি থেকে আতালান্তাকে সমতায় ফেরালেন। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ভয়ঙ্কর দেখায় রিয়ালকে। ৫৬ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন ভিনিসিয়াস। চোট কাটিয়ে এই ম্যাচে ফিরেই গোল করলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এর কিছুক্ষণের মধ্যেই বেলিংহাম গোল করে ফলাফল ৩-১ করলেন। তবে ২ গোলে পিছিয়ে থেকেও পাল্টা আক্রমণ কমায়নি আতালান্তা। ৬৫ মিনিটে আদেমোলা লুকমানে গোল করে ব্যবধান কমালেন।

কিন্তু ম্যাচের বাকিটা সময় রক্ষণকে মজবুত করেই জয় হাসিল করে রিয়াল। জয় পেলেও লিগ তালিকায় ১৮ নম্বরে আছে রিয়াল। এই জয়ে ছয় ধাপ উন্নতি হল তাদের। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারা অব্যহত রাখল লিভারপুল। জিরোনাকে ১-০ ফলে হারিয়েছে লিভারপুল। ম্যাচের একমাত্র গোলটি করলেন মহম্মদ সালাহ।

ম্যাচের ৬৩ মিনিটে বক্সের মধ্যে দিয়াজকে ফাউল করলে পেনাল্টি পায় লিভারপুল। সেখান থেকে গোল করতে ভুল করেননি সালাহ। এই নিয়ে টানা ছয় ম্যাচ জিতল লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে ৩৬ দলের মধ্যে লিভারপুলই প্রথম দল যারা ছয় ম্যাচ জিতে নক আউট নিশ্চিত করে ফেলল।
পাশাপাশি শাখতার দোনেৎস্ককে ৫-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+