U17 Women's World Cup: ইতিহাস গড়লেন ভারতের সহকারী রেফারি রিয়োলাং, সুযোগ পেলেন অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে
আগামী ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে মহিলাদের অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ। ফিফার এই প্রতিযোগিতায় ভারত যোগ্যতা অর্জন করতে না পারলেও জায়গা করে নিলেন এক ভারতীয়। ডমিনিকান রিপাবলিকে আগামী ১০ অক্টোবর থেকে ৩ নভেম্বর অবধি হবে মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ।
এই বিশ্বকাপ ইতিহাস সৃষ্টি করলেন ভারতের মহিলা সহকারী রেফারি রিয়োলাং ধর। তিনি মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে রেফারি প্যানেলে নিজের নাম যুক্ত করতে সক্ষম হয়েছেন। ফলে আসন্ন বিশ্বকাপে তিনি যুক্ত থাকছেন রেফারি প্যানেলে। মেঘালয়ের রিয়োলাং দেশের দ্বিতীয় মহিলা হিসেবে এই বিরল কৃতিত্ব অর্জন করলেন।

মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে রেফারি প্যানেলে যুক্ত হওয়ার পর রিয়োলাং বলেছেন, অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সম্মানিত এবং গর্বিত। আমাকে এটাও মনে রাখতে হবে যে, সেখানে আমি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করব। ভারতকে বিশ্বকাপের মঞ্চে আরও উচুতে তুলে ধরার জন্য আমি সব রকম চেষ্টা করব। ফিফার প্রত্যাশা পূরণের জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হবে।'
এআইএফএফের ভারপ্রাপ্ত সচিব এম সত্যনারায়ণ, বলেছেন: অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের ম্যাচ পরিচালনাকারীদের তালিকায় ভারত থেকে সুযোগ পেয়েছেন রিয়োলাং ধর এটা আমাদের জন্য স্বাধীনতা দিবসের উপহারের মতো। সম্প্রতি, আমরা রেফারিদের উন্নয়নে ফোকাস করতে শুরু করেছি। ইতিমধ্যেই আমরা পাঁচজন জোনাল রেফারি ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ করেছি। রিয়োলাং ধরের মনোনয়ন ভারতে ক্রমবর্ধমান মহিলা রেফারিদের জন্য একটি উত্সাহ হবে।'












Click it and Unblock the Notifications