করোনার আবহে চিন থেকে সরল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ, নিরপেক্ষ স্থানের খোঁজ
করোনার আবহে চিন থেকে সরল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ, নিরপেক্ষ স্থানের খোঁজ
করোনা ভাইরাসের জেরে চিন থেকে সরিয়ে নেওয়া হল ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। অতিমারীর যে জেরে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি থাকার কারণে চিনে ফুটবল খেলতে যেতে সমস্যায় পড়তে হয়েছে অন্যান্য দলগুলি। সে কারণেই এই ইস্যুতে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে এশিয়ান ফুটবল ফেডারেশন বা এএফসি। সংস্থার তরফে সোমবার এক বিবৃতি জারি করে বলা হয়েছে যে এবার নিরপেক্ষ স্থানে হবে অবশিষ্ট ম্যাচগুলি।

২০২২ সালের কাতার বিশ্বকাপের এশিয়ান কোয়ালিফায়ারের এ গ্রুপে ম্যাচগুলি হওয়ার কথা ছিল চিনে। যে গ্রুপে চিনের সঙ্গে রয়েছে সিরিয়া, ফিলিপিন্স, মালদ্বীপ ও গুয়ান। পাঁচ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে ওই গ্রুপের শীর্ষ স্থানে অবস্থান করছে সিরিয়া। পাঁচ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন চিন। সম পরিমাণ ম্যাচ খেলে ৭ ও ৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ফিলিপিন্স ও মালদ্বীপ। রবিবার ঘরের মাঠে গুয়ামকে ৭-০ গোলের ব্যবধানে হারিয়েছে চিন। এই গ্রুপের আরও বেশ কয়েকটি ম্যাচ চিনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ইতিমধ্যে ভারতের প্রতিবেশী দেশে করোনা ভাইরাসের প্রভাব বেড়ে যাওয়ায় সেখানে অন্যান্য দেশের যাতায়াতের ওপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এই পরিস্থিতিতে চিনে আর কোনও ম্যাচ আয়োজন করা সম্ভব নয় বলে এশিয়ান ফুটবল কনফেডারেশনের তরফে জানানো হয়েছে। তাই অবশিষ্ট ম্যাচগুলি অন্য দেশে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সংযুক্ত আরব আমিরশাহীতে ম্যাচগুলি সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে সূত্রের খবর।
ফিফার নির্দেশ অনুযায়ী আগামী ১৫ জুনের মধ্যে এশিয় বিভাগের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি শেষ করতে হবে। ফলে তৎপর হয়ে ওঠা এশিয়ান ফুটবল ফেডারেশন এই ইস্যুতে চিন ফুটবল সংস্থার সঙ্গে আলোচনা শুরু করেছে। নিরপেক্ষ স্থানে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার জন্য শি জিংপিংয়ের দেশের সম্পূর্ণ সহযোগিতা আশা করছেন এএফসি।












Click it and Unblock the Notifications