Asian Games: সুনীল ছেত্রীই পরিত্রাতা, বাংলাদেশকে হারানোয় নক-আউটের দৌড়ে ভারত

Asian Games: এশিয়ান গেমসে পুরুষদের ফুটবলে প্রথম জয়ের মুখ দেখল ভারত। হাংঝৌয়ে প্রথম ম্যাচে চিনের কাছে ১-৫ গোলে বিধ্বস্ত হতে হয়েছিল ইগর স্টিমাচের প্রশিক্ষণাধীন দলকে।

নক-আউটের আশা জিইয়ে রাখতে আজ বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাতে দলকে জয় এনে দিয়ে ফের পরিত্রাতা হলেন অধিনায়ক সুনীল ছেত্রী।

Asian Games: সুনীলের গোলে বাংলাদেশকে হারাল ভারত

প্রথম ম্যাচের দলে তিনটি পরিবর্তন করে আজ প্রথম একাদশ সাজিয়েছিলেন স্টিমাচ। গোলকিপার গুরমীত সিংয়ের জায়গায় খেলানো হয় ধীরাজ মৈরাংথেমকে। সুমিত রাঠির জায়গায় চিংলেনসানা সিং ও রহিম আলির জায়গায় শুরু থেকে খেলানো হয় রোহিত দানুকে।

প্রথমার্ধে খেলার ফল ছিল গোলশূন্য। ম্যাড়মেড়ে খেলা হয়, বিরতির আগে ভারত কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল। সুনীল ছেত্রী, লানচুননুঙ্গা ও রাহুল কেপির প্রয়াস প্রতিহত করে দেন বাংলাদেশের গোলরক্ষক মিতুল মার্মা। বিরতির পর ভারত গোল আদায়ের মরিয়া চেষ্টা চালাতে থাকলেও গোলমুখ খুলছিল না।

ম্যাচের ৫৪ মিনিটের মাথায় অমরজিৎ সিংকে তুলে নিয়ে স্যামুয়েল জেমস এবং রোহিত দানুর জায়গায় গুরকিরত সিংকে নামান ভারতীয় কোচ। ৭৫ মিনিটে আরও দুটি পরিবর্তন আনেন। চিংলেনসানার পরিবর্তে নরেন্দর গেহলট ও আয়ুষ দেব ছেত্রীকে তুলে নিয়ে ভিন্সি ব্যারেটোকে নামানো হয়। ৮৬ মিনিটে ব্রাইস মিরান্ডার স্থলাভিষিক্ত হন রহিম।

Asian Games: সুনীলের গোলে বাংলাদেশকে হারাল ভারত

ভারতের একমাত্র গোলটি আসে ৮৫ মিনিটে। বক্সের মধ্যে ব্রাইস মিরান্ডাকে ফাউল করেন বাংলাদেশ অধিনায়ক রহমত মিঞা। পেনাল্টিকে গোলে রূপান্তরিত করতে কোনও ভুল করেন বহু যুদ্ধের পোড়খাওয়া সৈনিক সুনীল। ম্যাচের পর তিনি বলেন, আমরা আরও ভালো খেলতে পারতাম। ফলে সেই হতাশা কিছুটা রয়েছে। যদিও তিন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ।

কে আছেন, কে নেই, কী হলে ভালো হতো, এ সব ভাবনা আপাতত দূরে সরিয়ে রাখতে চাইছেন সুনীল। এখনও নক-আউটে যাওয়ার আশা জিইয়ে রয়েছে। গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ মায়ানমারের বিরুদ্ধে। সেই ম্যাচ থেকেও তিন পয়েন্ট আদায় করে নেওয়া লক্ষ্য ভারতের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+