Asian Games 2023: নওরেমকে ছাড়ল না ইমামি ইস্টবেঙ্গল, এশিয়ান গেমসে ভারতকে সমস্যায় ফেলতে পারে দুর্বল মাঝমাঠ
আগামী ১৯ সেপ্টেম্বর চিনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়ান গেমসে অভিযান শুরু করছে ভারতীয় দল। এই টুর্নামেন্টের আগে ভারতীয় ফুটবল দলকে নিয়ে বিতর্ক কম হয়নি। ক্লাব বনাম ফেডারেশন দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে। শেষ পর্যন্ত দুই বার দলে বদল করতে হয়। তবে ইগরকে স্বস্তি দিয়ে সুনীল ছেত্রীর সঙ্গে সন্দেশ জিঙ্ঘান এবং চিংলেনসানা সিংকে দলে অন্তর্ভুক্ত করতে পেৱেছেন ফেডারেশন কর্তারা।
কোচ ইগরের হাতে যে দল তুলে দিয়েছেন ফেডারেশন কর্তারা,তাকে অন্তত সেরা বলা যাবে না। রক্ষণ বা আক্রমণ ভাগ নিয়ে সমস্যা না থাকলেও মাঝমাঠ কিন্তু এই টুর্নামেন্টে ভোগাতে পারে ভারতীয় দলকে। কারণ মাঝমাঠে ২-১ জন বাদ দিয়ে পরীক্ষিত ফুটবলারের সংখ্যা কম। এই পরিস্থিতি মাঝমাঠ নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

এশিয়ান গেমসের জন্য চূড়ান্ত যে ভারতীয় দল ঘোষণা হয়েছে তাতে রক্ষণ বা আক্রমণ ভাগ নিয়ে সমস্যা না থাকলেও ইগরকে চিন্তায় রাখছে মাঝমাঠ।কারণ অমরজিত সিং কিয়ম এবং রাহুল কেপি ছাড়া আর যারা মাঝমাঠের ফুটবলার আছে তাদের জাতীয় দলের খেলার অভিজ্ঞতা নেই। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গেলর নওরমে মহেশ সিংকে চেয়েছিলেন জাতীয় কোচ।
কিন্তু লাল হলুদ তারকার হালকা চোট আছে বলে শোনা যাচ্ছে, এই পরিস্থিতিতে আইএসএলের আগে মহেশকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ ইমামি ইস্টবেঙ্গল, তাঁরা জানিয়ে দেয় এশিয়ান গেমসের জন্য কোনও ভাবেই মহেশকে ছাড়া হবে না।
পড়শি ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট কিংস কাপে আশিক কুরুনিয়ানকে ছেড়ে কি বিপদে পড়েছে সেটা সহজেই বুঝতে পারছে লাল হলুদ ম্যানেজমেন্ট। সেই থেকে শিক্ষা নিয়ে মহেশকে নিয়ে সতর্ক ইমামি।
রক্ষণ ভাগে সন্দেশ এবং চিংলেনসানা সিং আছেন, আক্রমণে সুনীলের সঙ্গী হতে পারেন রহিম আলি, অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ দলের তারকা আইএসএল এবং ভারতীয় সিনিয়র দলের পরিচিত মুখ।
এদিকে চিনে যাওয়ার আগে ভারতীয় দলের ফুটবলারদের ভিসা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। একাধিক ফুটবলারের ই-অ্যাক্রিডিটেশন এখনও আসেনি। ফলে তাঁরা ভিসা পাননি। ফেডারেশন দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করছে।

এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলের অংশ নেওয়ার ক্ষেত্রে প্রথমে কেন্দ্রীয় সরকার অনুমতি দেয়নি। আসলে ভারতীয় ক্রীড়ামন্ত্রকের নিয়ম অনুযায়ী দলগত বিভাগে সুযোগ পেতে এশিয়ার মধ্যে প্রথম আটে থাকতে হবে। কিন্তু ভারতীয় ফুটবল দল ছিল ১৮ নম্বরে। একই নিয়মে ২০১৮ এশিয়ান গেমসেও খেলতে পারেনি ভারত।












Click it and Unblock the Notifications