Asian Games 2023: মঙ্গলবার এশিয়ান গেমসে অভিযান শুরু ভারতের, প্রস্তুতি ছাড়াই নামছেন সুনীলরা

এশিয়ান গেমসে প্রথম ম্যাচে শক্তিশালী চিনের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। এই ম্যাচে সম্ভবত খেলবেন না ভারতের দুই তারকা ফুটবলার সুনীল ছেত্রী, সন্দেশ জিঙ্ঘান। গ্রুপ পর্বে বাংলাদেশ এবং মায়ানমারেরর মতো গুরুত্বপূর্ণ দলের বিরুদ্ধে খেলতে হবে ভারতীয় পুরুষ ফুটবলার। সেকারণেই চিনের বিরুদ্ধে বেশ কয়েকজন ভারতীয় ফুটবলারকে বিশ্রাম দেওয়া হতে পারে।

রবিবার রাতে চিনের উদ্দেশ্যে রওনা দেয় ভারতীয় দল। সোমবার বিকেল গেমস ভিলেজে পৌঁছায় ভারতীয় দল। এশিয়া কাপের প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে বিনা প্রস্তুতিতে নামতে হচ্ছে ভারতীয় দলকে। যদিও প্রস্তুতি নিয়ে না ভেবে চিন ম্যাচেই ফোকাস করতে চাইছেন দলের কোচ ইগর স্টিমাচ।

ভারত

এআইএফএফ মিডিয়াকে ভারতীয় দলের কোচ বলেন, এখন সময় নষ্ট করার কোনো কারণ নেই। ভালো লড়াই করে টুর্নামেন্ট শুরু করার জন্য আমাদের ক্ষমতার মধ্যে সম্ভাব্য সবকিছু করার দিকে আমাদের ফোকাস করতে হবে।এই টুর্নামেন্ট খুব গুরুত্বপূর্ণ, আমাদের তিনটি ম্যাচ রয়েছে। আমি খেলোয়াড়দের তাদের সামর্থ্য অনুযায়ী সেরাটা খেলতে বলব এবং আমি তাদের সেটা অর্জনে সাহায্য করার চেষ্টা করব।'

গ্রুপ পর্বে সুনীল ছেত্রীদের অন্য দুই প্রতিপক্ষ বাংলাদেশ ও মায়ানমার। সূচি অনুযায়ী, চিনের বিরুদ্ধে খেলার দুদিন পরেই ফের মাঠে নামতে হবে ভারতীয় ফুটবলারদের। ২১ সেপ্টেম্বর ভারতীয় সময় দুপুর আড়াইটেয় বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচ রয়েছে মায়ানমারের বিরুদ্ধে। ২৪ সেপ্টেম্বর ভারতীয় সময় বিকেল পাঁচটায় শুরু হবে এই ম্যাচ।


ভারতীয় দলের কোচ রবিবার চিন সফরে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে বলেন, 'চিনের বিরুদ্ধে ম্যাচটা নিয়ে আমার কোনও মাথাব্যথাই নেই। এই ম্যাচে যদি সন্দেশ জিঙ্ঘান কিংবা সুনীল ছেত্রীর মতো ফুটবলারররা না খেলেন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আমি আপাতত বাংলাদেশ এবং মায়ানমার ম্যাচ নিয়েই সবথেকে বেশি চিন্তিত। '

ভারত

একইসঙ্গে জাতীয় কোচ উল্লেখ করেন, 'চিনের এই ফুটবল দল খুব বেশিদিন খেলা শুরু করেনি। ওরা ভারতের বিরুদ্ধে ৪-৪-২ ছকে খেলতে নামবে। ওরা যথেষ্টই কঠিন দল হতে পারে, কিন্তু আমরা এই ম্যাচে নিজেদের সম্পূর্ণ শক্তি অপচয় করব না।'

এমনিতে এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ ফরম্যাটে খেলা হয়। তবে তিনজন সিনিয়র ফুটবলারকে সেই দলে রাখা যায়। প্রথমে ঠিক ছিল ভারতের তিন সিনিয়র হলেন সুনীল ছেত্রী, সন্দেশ জিংঘান এবং চিংলেনসানা সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+