Asian Games 2023: রবিবার সামনে মায়ানমার, জেনে নিন সুনীলদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার অঙ্ক
এশিয়ান গেমসের প্রথম ম্যাচেই চিনের কাছে ৫-১ গোলে হার, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১-০ হারিয়ে এশিয়ান গেমসের আশা জিইয়ে রেখেছেন সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গানরা। এই পরিস্থিতিতে রবিবার ভারতের সামনে মায়ানমার। কোন অঙ্কে দ্বিতীয় রাউন্ডে পৌঁছাবে ভারতীয় দল? সেই ব্যাখ্যাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
এশিয়ান গেমস ফুটবলে ৬টি গ্রুপের প্রতিটি থেকে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী 'রাউন্ড অফ ১৬'-য় যাবে এবং ৬টি তৃতীয় স্থানাধিকারী দলের মধ্যে যে ৪টি দলের ফল সবচেয়ে ভালো হবে তারা 'রাউন্ড অফ ১৬'-য় যাবে। এখন দেখে নেওয়া যাক শেষ ম্যাচে ভারতের সামনে কোন কোনও অঙ্ক রয়েছে নক আউটে জায়গা পাওয়ার ক্ষেত্রে।

গ্রুপ 'এ' ২ ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে ভারত তৃতীয় স্থানে রয়েছে।এই গ্রুপে ভারত ছাড়া রয়েছে চিন, বাংলাদেশ এবং মায়ানমার। চিন, মায়ানমার এবং ভারত তিনটি দলই ৩ পয়েন্ট পেয়েছে। তবে ভারত ১টি ম্যাচ বেশি খেলেছে। এই পরিস্থিতিতে অঙ্ক বলছে রবিবার মায়ানমারের বিরুদ্ধে জিতলে সরাসরি দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে ভারত।
ম্যাচ ড্র করেও সরাসরি রাউন্ড অফ ১৬-তে জায়গা করে নিতে পারে ভারতীয় ফুটবল দল। সেক্ষেত্রে গোল পার্থক্যে এগিয়ে থাকতে হবে মায়ানমারের থেকে। যদি শেষ ম্যাচে ভারত হেরেও যায় তাহলেও একটা সুযোগ থাকবে। তবে সেক্ষেত্রে বাংলাদেশকে চিনের কাছে হারতে হবে। কারণ তৃতীয় স্থানে থাকতে হবে ভারতকে।
রবিবার ভারতের সামনে মায়ানমার। লিগ টেবলের যা পরিস্থিতি তাতে এই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেই পরের রাউন্ডে পৌঁছে যাবেন সুনীলরা। হারলেও বেঁচে থাকবে আশা। যদিও বাংলাদেশকে হারিয়ে চনমনে ব্লু ব্রিগেড। তারা কোনও অঙ্কের হিসেবে যেতে নারাজ বরং মায়ানমারকে হারিয়ে সরাসরি নক আউটে উঠাই লক্ষ্য সুনীলদের।

ম্যাচের আগে ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ বলছেন, 'মায়ানমার ম্যাচ জিতে পরের রাউন্ডে কোয়ালিফাই করতে চাই। জিতি কিংবা ড্র করি, আমাদের কোয়ালিফাই করতেই হবে। তবে জেতার মানসিকতা নিয়েই মাঠে নামব। চিনের কাছে হারের পর প্রচুর সমালোচনা হয়েছিল আমাদের নিয়ে। বাংলাদেশের বিরুদ্ধে ইতিবাচক মনোভাব নিয়েই মাঠে নেমেছিলাম। আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে, এই ম্যাচ থেকে জয় পাব। তার জন্য আমরা কঠোর লড়াই চালাই।'
এশিয়ান গেমসে খেলার জন্য অনেক সমস্যার মুখে পড়তে হয়েছিল ভারতকে। যদিও এখন অতীত নয় সামনে তাকাতে চান স্টিমাচ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications