Asian Games 2023: দ্বিতীয় রাউন্ডেই দৌড় শেষ সুনীলদের, সৌদি আরবের কাছে হেরে বিদায়
দ্বিতীয় রাউন্ডের বাধা টপকানো হল না সুনীল ছেত্রীদের। এশিয়ান গেমসে প্রি কোয়ার্টার থেকেই বিদায় নিল ভারত। বৃহস্পতিবার সৌদি আরবের কাছে হেরে এবারের মতো এশিয়ান গেমস অভিযান সমাপ্ত হল ব্লু ব্রিগেডের। ম্যাচের ফল ২-০। খাতায় কমলে শক্তিশালী সৌদির বিরুদ্ধে লড়াই করল ভারত, কিন্তু জয়ের স্বপ্ন অধরাই থাকল।
ফিফা ক্রমতালিকায় ৫৭ নম্বরে রয়েছে সৌদি আরব। এমনকি কাতারে ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমকেও দিয়েছিল এশিয়ান জায়ান্টরা। সেই শক্তিশালী দলের বিরুদ্ধেই জয় পাওয়া কঠিন ভারতের জন্য। প্রথমার্ধ ছিল গোলশূণ্য। তবে আধিক্য ছিল সৌদি আরবেরই। তাদের একটি শট পোস্টে লেগে প্রতিহত হল। হাতে গোনা কয়েকটি সুযোগ এসেছিল ভারতের সামনেও।

৫১ মিনিটে এগিয়ে যায় সৌদি আঐরব। ডান দিক থেকে ক্রস। বক্সে বল পান খলিল মারান। মহম্মদ আবু আল শামাতের ক্রস থেকে খলিল মারান হেডে বল জালে জড়াতে কোনও ভুল করেননি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ১-০ করে ফেলল সৌদি।ছয় মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল খলিল মারানের।
চিনের কাছে সহার, বাংলাদেশের বিরুদ্ধে জয় এবং মায়ানমারের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর ভারতীয় ফুটবল দল ২০২৩ এশিয়ান গেমসের রাউন্ড অফ ১৬-এ। কিন্তু সৌদি আরবের মরুঝড়েই স্বপ্ন শেষ ভারতের। এশিয়ান গেমসে ১৯৮২ সালে দিল্লিতে শেষ বার সৌদি আরবের মুখোমুখি হয়েছিল ভারত। সে বার সৌদির কাছে ০-১ গোলে হারে ভারত।এবার ভারত হারল ২-০ গোলে।

১৯৭০ সালে শেষবার এশিয়ান গেমসে পদক জিতেছিল ভারত। সেবার জাপানকে হারিয়ে ব্রোঞ্জ জয় করে ভারতীয় দল। এরপর ৫৩ বছর কেটে গিয়েছে কিন্তু এশিয়াডে ফুটবলে পদক অধরাই থেকেছে ভারতের। ২০১০ সালের পর আবার দ্বিতীয় রাউন্ডে পৌঁছালো ভারতীয় দল। ১৩ বছর আগে জাপানের কাছে ৫ গোলে হেরেই বিদায় নিতে হয়েছিল ভারতকে।












Click it and Unblock the Notifications