Asian Games 2023: সরকারি সিদ্ধান্তে কতটা উপকৃত হবে ভারতীয় ফুটবল? বার্তা দিলেন কল্যাণ-স্টিমাচ

Asian Games 2023: নয় বছর পর আবার এশিয়ান গেমসে অংশ নিচ্ছে ভারতীয় ফুটবল দল। গত কয়েক সপ্তাহ ধরেই এআইএফএফ চেষ্টা চালিয়ে যাচ্ছিল পুরুষ এবং মহিলা দলকে এশিয়াডে পাঠাতে। অবশেষে সরকারি অনুমোদন পেয়েছে ভারতীয় দল। কিছুতে স্বস্তিতে ফেডারেশনও। সরকারের সবুজ সংকেত পাওয়ার পর নিজের খুশি গোপন রাখেননি ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে।

এআইএফএফ প্রেসিডেন্ট ভারতীয় পুরুষ এবং মহিলাদলকে এশিয়াডে খেলার ছাড়পত্র দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।একইসঙ্গে এশিয়াডের মতো মঞ্চে খেলার সুযোগ যে ভারতীয় দলকে মানসিকভাবে আরও চাঙ্গা করবে তাও উল্লেখ করেছেন এআইএফএফ সভাপতি।

কল্যাণ

কল্যাণ চৌবে জানিয়েছেন, 'সাম্প্রতিককালে ভারতীয় ফুটবল দল ধারাবাহিভাবে উন্নতি করছে। আমার বিশ্বাস সরকারের এই সিদ্ধান্ত ফুটবলারদের মানসিকভাবে আরও চাঙ্গা করবে আগামী সব টুর্নামেন্টের জন্য। এই সময়ে আমি এআইএফএফকে প্রতিনিধিত্ব করতে পেরে অত্যন্ত আনন্দিত। দেশের ফুটবলের উন্নয়নে আমাদের আরও উৎসাহিত করবে এই পদক্ষেপ।'

এরআগে ভারতীয় দলকে এশিয়াডে খেলতে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে আবেদন করেছিলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। খুশির খবর আসার পরই ট্যুইট করে ক্রীড়ামন্ত্রক, ক্রীড়ামন্ত্রী ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

স্টিমাট

Asian Games 2023: এশিয়াডের দলে থাকবেন সুনীল-গুরপ্রীতরাও, কেন্দ্রের সবুজ সংকেতের অপেক্ষায় ফেডারেশন
ভারতীয় দলের হেডস্যার সমাজ মাধ্যমে লিখেছেন, 'ভারতীয় ফুটবলের জন্য দারুণ একটা দিন। মাননীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ও আমাদের সরকার ফুটবলের জন্য অত্যন্ত উৎসাহজনক সিদ্ধান্ত নিল। আমাদের সাম্প্রতিক ফলকে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ। আমরা যাতে এশিয়ান গেমসে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারি, সেটা সম্ভব করেছেন তাঁরা।'


নিয়মের বেড়াজালে আটকে ছিল ভারতীয় দলের এশিয়ান গেমসে অংশগ্রহণ।নিয়ম অনুযায়ী, এশিয়ার মধ্যে প্রথম আটে থাকলে তবেই খেলার ছাড়পত্র মিলবে।কিন্তু ভারত ১৮ নম্বরে রয়েছে। তবে শর্তের বাইরে গিয়ে খেলার সুযোগ দেওয়ার অধিকার ছিল ক্রীড়ামন্ত্রকের। অবশেষে সেটাই হল।

বুধবার ক্রীড়ামন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, 'আমাদের জাতীয় পুরুষ ও মহিলা ফুটবল দল এশিয়ান গেমসে যোগ দিচ্ছে। ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক ভারতের পুরুষ ও মহিলা ফুটবল দলের জন্য নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই ২ দলের পক্ষে বর্তমান নিয়ম অনুযায়ী এশিয়ান গেমসে যোগ দেওয়া সম্ভব হত না। তবে আমরা নিয়মে বদল এনেছি।'

সুনীল

এশিয়ান গেমসে মূলত অনূর্ধ্ব-২৩ দল অংশ নেয়। তবে কোভিডের জন্য এবার নিয়ম বদলে অনূর্ধ্ব-২৪ দল খেলবে। তিনজন সিনিয়র ফুটবলারকে খেলানো যাবে। সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গন এবং গুরপ্রীত সিং সন্ধুকে রেখে দল গড়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+