Asian Cup Qualifiers: এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের সূচি ঘোষণা, ভারতকে খেলতে হবে কাদের বিরুদ্ধে?

সোমবার এশিয়ান কাপে যোগ্যতা অর্জন পর্বের ড্র অনুষ্ঠিত হল। ভারতীয় সময় দুপুরে এই ড্র হল। ভারত প্রথম পাত্রে ছিল। মোট ২৪ দলকে ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। ভারতীয় দল রয়েছে গ্রুপ সি-তে। ভারতকে খেলতে হবে বাংলাদেশ, হংকং এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে। অর্থাৎ গ্রুপে খুব কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামতে হচ্ছে না মানলো মার্কুয়েজের দলকে।

আগামী বছর ২৫ মার্চ থেকে ভারতীয় দল ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামবে। ঘরের মাঠে ভারত প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। ১০ জুন ভারতের পরবর্তী ম্যাচ রয়েছে হংকংয়ের বিরুদ্ধে। এই ম্যাচটি অ্যাওয়ে হবে। ৯ অক্টোবর ভারত ঘরের মাঠে সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচ আছে ভারতের।

India Football

১৪ অক্টোবর সিঙ্গাপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে ভারত। ১৮ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ রয়েছে ভারতের। ২০১৬ সালের ৩১ মার্চ ভারত হংকংয়ের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলবে।
২০২৭ সালে সৌদি আরবে খেলা হবে এএফসি এশিয়ান কাপ। এই প্রতিযোগিতায় গত দু'বার মূলপর্বে খেলেছিল ভারত।

২০২৭ সালের এশিয়ান কাপে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি ভারতীয় দল। ফলে যোগ্যতা অর্জন পর্বের মাধ্যমেই এশিয়ান কাপের টিকিট কাটতে হবে ভারতীয় দলকে। ফেডারেশনের পক্ষ থেকে একটি বিবৃতিতে ভারতীয় দলের কোচ মার্কুয়েজ বলেন, আমাদের প্রমাণ করতে হবে, আমরা মূল পর্বে কেন ফেভারিট। গ্রুপগুলির সব দলের মধ্যে তেমন কোনও পার্থক্য নেই। গ্রুপে কোন দলকেই হালকা ভাবে নেওয়া যাবে না।

একইসঙ্গে জাতীয় দলের কোচ আরও বলেছেন, হকংকং দল অ্যাশলে ওয়েস্টউডের প্রশিক্ষণে বর্তমানে খুবই উন্নতি করেছে। আমাদের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপে আমরা নিয়মিত খেলি। আগেই থেকে সূচি আমরা জেনে গিয়েছি ফলে সেই অনুসারে পরিকল্পনা করতে হবে। ছ'টি ম্যাচ খেলতে হবে আমাদের এবং গ্রুপের এক নম্বর দল হিসেবে এশিয়ান কাপের মূলপর্বে উঠতে হবে।

ভারতীয় দল দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক আঙ্গিনায় ক্রমশ পিছিয়ে পড়ছে। ভারতীয় দলের খেলার মান বাড়াতে জাতীয় শিবির আরও বেশি দিন করার পরিকল্পনা নিয়েছে ফেডারেশন। রবিবারের বৈঠকের পরে ঠিক হয়েছে ১৪ই মার্চ থেকে জাতীয় দলের শিবির হবে।
এবার যোগ্যতা অর্জন করলে টানা তৃতীয়বার এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে ভারত। যা ভারতীয় ফুটবলের ইতিহাসে প্রথমবার হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+