CFL 2024: ‌জাতীয় দলের তারকা ফুটবলার খেলবেন কলকাতা লিগে? সবুজ মেরুন ভক্তদের জন্য বিরাট সুখবর

প্রথম পছন্দ তা বলাই বাহুল্য কিন্তু সমস্যা হল আশিকের ফিটনেস। অনেক প্রত্যাশা নিয়ে গত মরশুমে আশিক কুরুনিয়ানকে সই করিয়েছিল মোহনবাগান এসজি। কিন্তু জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে গুরুতর চোট পান আশিক। এর ফলে গোটা মরশুমে আর মাঠে নামতে পারেননি ভারতীয় দলের এই তারকা ফুটবলার। এবার কলকাতা লিগেই আশিকের সবুজ মেরুন জার্সিতে প্রত্যাবর্তন হচ্ছে?

গত মরশুমে আশিকের বিকল্প হিসেবে লিস্টন কোলাসোকে খেলাতে হয় মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে কিন্তু যে দলে আশিক থাকবেন তিনিই যে হবেন প্রথম পছন্দ তা বলাই বাহূল্য। এরই মধ্যে শুরু হয়ে গেছে কলকাতা লিগ। ঘরোয়া লিগের শুরুটা একেবারেই ভালো হয়নি মোহনবাগান এসজির। প্রথম ম্যাচে সবুজ মেরুন আটকে গেছে ভবানীপুরের বিরুদ্ধে।

ashique kuruniyan

এই পরিস্থিতিতে সবুজ মেরুন ভক্তদের জন্য বড় সুখবর। দলের সঙ্গে পুরোদমে অনুষ্ঠান শুরু করে দিলেন আশিক। কলকাতা লিগে মূলত যুব খেলোয়াড়দের খেলালেও এবার কিন্তু আশিক, অর্শ আনোয়ার শেখ, গ্লেন মার্টিনস সহ বেশ কয়েকজন সিনিয়র দলের ফুটবলারকেও রেজিস্ট্রেশন করানো হয়েছে।

কলকাতা লিগেই আশিক কে দেখে নিতে চাইছে মোহনবাগান এসজি টিম ম্যানেজমেন্ট। এর আগে গত মরশুমের শেষ দিকে দলের সঙ্গে হালকা রিহ্যাব শুরু করেছিলেন। কিন্তু পুরোদমে অনুষ্ঠান করতে পারেননি। তবে বৃহস্পতিবার মোহনবাগান এসজির পক্ষ থেকে শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে দলের সঙ্গে পুরো দমেই অনুশীলন করছেন আশিক।

কলকাতা লিগে তাঁকে দেখা যেতে পারে সবুজ মেরিন জার্সিতে। এমনিতে কলকাতা লিখে বড় দলগুলি তাদের জুনিয়ার ব্রিগেডের সদস্যদের খেলাচ্ছে। সেখানে আশিকের মত একজন ভারতীয় দলের তারকা ফুটবলার খেললে কলকাতা লিগের আকর্ষণ আরও বাড়বে। সেই সঙ্গে আরও শক্তিশালী হবে সবুজ মেরুন শিবিরও।

আগামী ১৩ই জুলাই কলকাতা লিগের ডার্বি হওয়ার কথা সেই ম্যাচে কি আশিককে খেলতে দেখা যাবে? মোহনবাগান এসজির রিজার্ভ দলের কোচ ডেগি কার্ডোজো অবশ্য পুরো বিষয়টি ছাড়ছেন দলের মেডিকেল স্টাফদের উপরে যদি তারা আশিককে ফিট ঘোষণা করেন তাহলে বড় ম্যাচে তারকা ফুটবলারকে মাঠে নামাতে আপত্তি নেই সবুজ মেরুনের জুনিয়র দলের কোচের।


২০২৩ সালে কিংস কাপ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের আশিক । কিংস কাপ খেলতে গিয়ে লিগামেন্ট ছিঁড়ে যায় সবুজ মেরুনের এই তরুণ ফুটবলারের। মোহনবাগানের অভিযোগ ছিল, চোটের চার দিন পরেও জাতীয় দলের মেডিকেল টিম আশিক কুরুনিয়ান এর প্রাথমিক এমআরআই করেননি। প্রত্যাশা মতো জাতীয় দল থেকে অন্যান্য ফুটবলারদের সঙ্গে দেশে ফিরে এসে নিজ ক্লাবে যোগ দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+