ISL: আইএসএল থেকে বেরিয়ে আসুক দুই প্রধান, বিস্ফোরক অরূপ, মোহনবাগান ক্লাবকে বিশেষ অনুরোধ জানালেন সৌরভ
১৯১১ সালের ঐতিহাসিক শিল্ড জয়কে স্মরণীয় রাখতে দুই দশক আগে থেকেই ২৯শে জুলাই মোহনবাগান দিবস পালিত হয় সবুজ মেরুনে। কিন্তু শিল্ড জয়ের নায়করাই এতদিন ক্লাবে ছিলেন না। বৃহস্পতিবার থেকে গঙ্গাপারের ক্লাবে স্থায়ী স্থান পেলেন শিবদাস-বিজয়দাসরা। অমর একাদশের মূর্তি বসল মোহনবাগান লনে। বৃহস্পতিবার সন্ধ্যায় মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে চাঁদের হাঁট বসেছিল সবুজ মেরুনে।
অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও অমর একদশের পরিবারের সদস্যরা এবং একাধিক প্রাক্তন ফুটবলার উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠান থেকেই আইএসএলের বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য তুলে ধরলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি সরাসরি আইএসএল থেকে বেরিয়ে বাংলার ফুটবলে দুই প্রধানকে ফোকাস করার বার্তা দিলেন।

অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় আবার পুরোপুরি একমত নন ক্রীড়ামন্ত্রীর সঙ্গে। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, 'কেউ ছোট নয় কেউ বড় নয়। ময়দানের ফুটবলও যেমন ছোট নয় তেমনই আইএসএলও বড় নয়। ফুটবল ফুটবলের জায়গাতেই থাকবে। আসল হচ্ছে ফুটবলটাই।'একইসঙ্গে প্রাক্তন ফুটবলারদের আরও বেশি খেলার সঙ্গে যুক্ত করার জন্য মোহনবাগান ক্লাবের কাছে আবেদন করেন সৌরভ।
মহারাজের কথায়, 'আমি ছোটবেলা থেকেই সুব্রত দা, শ্যাম দার খেলা দেখে বড় হয়েছিল, ভালো ফুটবলাররা ময়দানে থাকলে তরুণ প্রজন্ম আরও বেশি উৎসাহিত হবে। ফুটবল খেলার মান তখনই বাড়বে যখন প্রাক্তন ফুটবলাররা আরও বেশি ফুটবলের সঙ্গে যুক্ত থাকবেন। আমি মোহনবাগান ক্লাবকে বলব প্রাক্তনীদের আরও বেশি বিভিন্ন কাজে ব্যবহার করতে।'
প্রাক্তন ভারত অধিনায়ক আরও বলেন, 'ছোটবেলায় ইস্টবেঙ্গল, মোহনবাগান খেলা দেখে বড় হয়েছি। মোহনবাগানের খেলা থাকলেই বাবার কার্ড নিয়ে স্কুল থেকে এখানে চলে আসতাম। কোন ম্যাচে কী হয়েছে এখনও আমার মনে আছে। মোহনবাগান যে ১৯১১ নায়কদের সম্মান দিচ্ছে এর থেকে ভালো বিষয় আর হতে পারে না।'
এই অনুষ্ঠান থেকে আইএসএলে রেফারিং নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ক্রীড়ামন্ত্রী। তাঁর কথায়, 'এটা কী ফুটবল হচ্ছে একটা ম্যাচে ১৩টা কার্ড। এখন আইএসএলের ম্যাচে দর্শকদের থেকে পুলিফশ বেশি থাকে।'
এই অনুষ্ঠান থেকে সদস্যদের জন্য ওয়ান কার্ড চালু করল মোহনবাগান। আগে দুটি কার্ড ছিল সদস্যদের জন্য। এবার থেকে একটি কার্ড থাকবে শুধু মাত্র। বাগান সচিব প্রথম কার্ড দুটি তুলে দেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও অরূপ বিশ্বাসের হাতে।
এই অনুষ্ঠানে লোপামুদ্রা মিত্র, ঋতুপর্ণা সেনগুপ্তরাও উপস্থিত ছিলেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications