ডিম্বেলেকে তুলে চমক দেওয়ার অপেক্ষায় আর্সেনাল
বার্সেলোনায় আসার পর থেকেই ফর্ম হাতড়ে বেড়াচ্ছে ডিম্বেলে। ডিম্বেলের পারফরম্যান্সে অসন্তুষ্ট লিওনেল মেসিও। এরই মধ্যে খবর, আসন্ন মরসুমে ডিম্বেলেকে দলে পেতে চাইছে আর্সেন ওয়েঙ্গারের দল।
উসমানে ডিম্বেলে, বর্তমানে বিশ্বের সেরা প্রতিভাবান ফুটবলারদের মধ্যে অন্যতম এই ফরাসি স্ট্রাইকার। নেইমার প্যারিস সাঁ জাঁ-এ যোগ দেওয়ায়, তাঁর জায়গা পূরণ করতেই এই ফরাসি স্ট্রাইকারকে দলে নিয়েছিল বার্সেলোনা।

কিন্তু মেসি-সুয়ারেজের দাপটে প্রথম থেকেই সে ভাবে বার্সার প্রথম একাদশে কখনই নিয়মিত হয়ে উঠতে পারেননি ডিম্বেলে। তা ছাডা় সুযোগ হলেও অধিকাংশ ক্ষেত্রেই প্রত্যাশা মতো খেলতে পারেননি ২০ বছরের এই ফুটবলার। একটা সময় স্বয়ং মেসিও সুর চড়িয়ে ছিলেন ডিম্বেলের পারফরম্যান্সের বিরুদ্ধে। ফলে বার্সায় আসার পর থেকে সময়টা এক বারেই ভাল যাচ্ছে না ডিম্বেলের।
আর এই সুযোগটিই কাজে লাগাতে চাইছে আর্সেনাল। আসন্ন মরসুমে ডিম্বেলেকে দলে নিতে চাইছে গার্নাররা।
বার্সায় আসার আগে বুরুসিয়া ডর্টমুন্ডের জার্সি গায়ে বেশ ভালই খেলেছেন ডিম্বেলে। ডিম্বেলের-আউবামিয়াং কম্বিনেশন বহু ম্যাচে জয় এনে দিয়েছিল বুরুসিয়াকে। আর্সেনালে যোগ দিয়ে ইতিমধ্যই দারুণ পারফর্ম করেছেন আইবামিয়াং। ডিম্বেলেকে আর্সেনালের জার্সি পরিয়ে এই কম্বিনেশনকে কাজে লাগাতে চাইছে আর্সেনাল। ডিম্বেলেকে নেওয়ার বিষয় খোদ আগ্রহ দেখিয়েছেন আর্সেন ওয়েঙ্গার।












Click it and Unblock the Notifications