লিডস ইউনাইটেড-কে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে আর্সেনাল
হাড্ডাহাড্ডি লড়াইয়ে লিডস ইউনাইটেড-কে ১-০ গোলে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে পৌঁছলো আর্সেনাল। অন্যদিকে পরাজিত দলের টুর্নামেন্ট অভিযান কার্যত শেষ বলা চলে। তবে ম্যাচ উপভোগ করেছেন দর্শকরা।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে লিডস ইউনাইটেড-কে ১-০ গোলে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে পৌঁছলো আর্সেনাল। অন্যদিকে পরাজিত দলের টুর্নামেন্ট অভিযান কার্যত শেষ বলা চলে। তবে ম্যাচ উপভোগ করেছেন দর্শকরা।

প্রথমার্ধ
ম্যাচের প্রথমার্ধে আর্সেনাল ও লিডস ইউনাইটেডের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। দুই দলের ফুটবলাররা প্রতিপক্ষের গোলমুখে একের পর আক্রমণ তুলে আনতে থাকেন। সেই সময় বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ নষ্ট করেন আর্সেনালের খেলোয়াড়রা। ফলে ম্যাচের প্রথমার্ধ গোলশূণ্যই থেকে যায়।

দ্বিতীয়ার্ধ
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মরিয়া আক্রমণ চালাতে শুরু করে আর্সেনাল। বলের নিয়ন্ত্রণ অপেক্ষাকৃত কম থাকা সত্ত্বেও ৫৫ মিনিটে রেইস নেলসনের গোলে এগিয়ে যায় আর্সেনাল। ম্যাচে আর সমতায় ফিরতে পারেনি লিডস ইউনাইটেড।

দুর্দান্ত প্রতিপক্ষ
এই জয়ের জন্য সন্তোষ প্রকাশ করার পাশাপাশি প্রতিপক্ষ লিডস ইউনাইটেডের প্রশংসা করেন আর্সেনালের ম্যানেজার মিকেল আর্টেটা। কারণ ম্যাচের প্রথমার্ধে বল নিয়ন্ত্রণ ও গোলমুখী শটের সংখ্যায় গার্নাসদের টেক্কা দেয় পরাজিত দল।

প্রিমিয়ার লিগ
এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠলেও প্রিমিয়ার লিগে একের পর এক ম্যাচ হেরে কার্যত ব্যাকফুটে আর্সেনাল। ২১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দশম স্থানে রয়েছে গানার্সরা। সেখান থেকে দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস আর্সেনালের ম্য়ানেজার মিকেল আর্টেটা-র।












Click it and Unblock the Notifications