লিভারপুল হারাল আর্সেনালকে, কলকাতায় দুই দলের সমর্থকরা উপভোগ করলেন জমাটি ম্যাচ
প্রিমিয়ার লিগে জয়ের হ্যাটট্রিক সেরে ফেলল লিভারপুল। গতকাল ১-০ গোলে হারাল আর্সেনালকে।সেই সুবাদে ৩ ম্যাচে তাদের দখলে ৯ পয়েন্ট। আর্সেনাল তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তিনে, দ্বিতীয় স্থানে থাকা চেলসির থেকে ১ পয়েন্ট কম নিয়ে।

এই ম্যাচ ঘিরে দারুণ উন্মাদনা চোখে পড়ল কলকাতায়। একসঙ্গে বসে খেলা দেখলেন দুই দলের সমর্থকরা। যেখানে আর্সেনালের ৭৫ ও লিভারপুলের ২৫ জন সমর্থক ছিলেন। শেষ হাসি লিভারপুলের ভক্তরা হারলেও সৌজন্যের এক দারুণ ছবি দেখা গেল আগাগোড়া। এই অভিনব উদ্যোগের আয়োজন করেছিল আর্সেনাল বেঙ্গল সাপোর্টার্স ক্লাব।
১৫ বছর আগে আর্সেনাল ভক্তরা এই ক্লাব তৈরি করেন, যার সদস্য সংখ্যা পাঁচশোর কাছাকাছি। সবচেয়ে বড় কথা, ফ্যানেদের এই ক্লাবকে স্বীকৃতি দিয়েছে আর্সেনাল। আর্সেনালের প্লেয়ার থেকে সাপোর্ট স্টাফদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে আর্সেনাল বেঙ্গল সাপোর্টার্স ক্লাবের। গত বছর এই ক্লাবের ২১ জন সদস্য আর্সেনাল বনাম ক্রিস্টাল প্যালেস ম্যাচ দেখতে এমিরেটস স্টেডিয়ামে হাজির ছিলেন। তাঁরা সাক্ষাৎ সেরেছিলেন কাই হাভের্টজের সঙ্গেও।
পার্ক স্ট্রিট সোশ্যালে বসে আর্সেনালের ম্যাচ উপভোগ করার পর আর্সেনাল বেঙ্গল সাপোর্টার্স ক্লাবের চেয়ারপার্সন প্রতীক ভট্টাচার্য বলেন, প্রিয় ক্লাবের সমর্থকদের সঙ্গে বসে ম্যাচ দেখলে ভালোই লাগে। আমরা আমাদের প্রিয় ক্লাবের থেকে ৮ হাজার কিলোমিটার দূরে আছি। তবে আবেগ বা ভালোবাসার মাপকাঠিতে কোনওমতেই স্থানীয় সমর্থকদের চেয়ে আমরা পিছিয়ে নেই। আগামী দিনে আর্সেনালের পরবর্তী ম্যাচের দিনগুলিতেও সকলে মিলে এভাবে বড় পর্দায় খেলা দেখার পরিকল্পনা রয়েছে।












Click it and Unblock the Notifications