আর্সেনালের কাছে এফএ কমিউনিটি শিল্ডের ফাইনাল হার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের

আর্সেনালের কাছে এফএ কমিউনিটি শিল্ডের ফাইনাল হার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের

হাড্ডাহাড্ডি ম্যাচ শেষে টাইব্রেকারে আর্সেনালের বিরুদ্ধে এফএ কমিউনিটি শিল্ডের ফাইনাল হারতে হল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে। এই নিয়ে মোট ১৬ বার এই খেতাব নিজেদের দখলে রাখল গানার্সরা। অন্যদিকে প্রিমিয়ার লিগ জয়ের পর এফএ কমিউনিটি শিল্ডে হাতছাড়া হওয়ায় কিছুটা হলেও হতাশ য়ুর্গ্যান ক্লপের দল।

আর্সেনালের কাছে এফএ কমিউনিটি শিল্ডের ফাইনাল হার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের

ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে এফএ কমিউনিটি শিল্ডের ফাইনাল অন্য মাত্রায় পৌঁছে যায়। ম্যাচের পিয়েরে এমেরিকের গোলে এগিয়ে যায় আর্সেনাল। প্রথমার্ধে ১-০ গোলেই এগিয়ে থাকে গানার্সরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় লিভারপুল। সেই সময় একাধিকবার সুযোগও নষ্ট করেন মহম্মদ সালাহ, সাদিও মানেরা। ৭৩ মিনিটে প্রিমিয়ার লিগ জয়ী ক্লাবের হয়ে গোল শোধ দেন তাকুমি মিনামিনো। ১-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচের নির্ধারত সময়ের খেলা। অতিরিক্ত সময়ে কোনও দল গোল করতে না পারায় খেলা টাইব্রেকার পর্যন্ত গড়ায়।

পেনাল্টি শুট আউটে পাঁচটি শটই গোলে মারে আর্সেনাল। জয়ী দলের হয়ে গোল করেন পিয়েরে এমিরিক, ডেভিড লুইস, কেডরিক সুুয়ারেজ, এইনসলে মেইটল্যান্ড ও রেইস নেলসন। অন্যদিকে লিভারপুলের হয়ে রিহান ব্রিউস্টার পেনাল্টি মিস করায় ম্যাচও তাদের হাত থেকে বেরিয়ে যায়। ৫-৪ গোলে পেনাল্টি শুট আউট জিতে নেয় আর্সেলোনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+