এফএ কাপে দ্বিতীয় সারির দল নামিয়েও বড় জয় আর্সেনালের

এফএ কাপে দ্বিতীয় সারির দল নামিয়েও বড় জয় আর্সেনালের

এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে আর্সেনাল ৩-০ গোলে পরাজিত করল অক্সফোর্ড ইউনাইটেডকে। অক্সফোর্ডের ঘরের মাঠ কাসাম স্টেডিয়ামে এই ম্যাচে মাঠে নেমেছিল প্রিমিয়ার লিগের জায়ান্টরা।

এফএ কাপে দ্বিতীয় সারির দল নামিয়েও বড় জয় আর্সেনালের

এই মুহূর্তে প্রিমিয়ার লিগে শীর্ষ স্থানে রয়েছে আর্সেনাল। দীর্ঘ সময় পর প্রিমিয়ার লিগের লিডার গার্নাররা। ফলে মূল দলের অধিকাংশ ফুটবলারকেই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচে বিশ্রাম দেন আর্সেনালের কোচ মাইকেল আরটেটা। যদিও গ্যাব্রিয়েল মার্টিনেলি, বুকায়ো সাকা, এডওয়ার্ড কেইতার মতো প্রথম দলের আক্রমণ ভাবে ফুটবলাররা উপস্থিত ছিলেন এই ম্যাচের প্রথম একাদশে।

প্রথমার্ধে খেলার ফল ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধেই আসে এই তিনটি গোল। ৬৩ মিনিটে ফ্যাবিও ভিয়েরার পাস থেকে মহম্মদ এলনেনির গোলে আর্সেনাল এগিয়ে যায়। দ্বিতীয় গোলটির স্থপতিও পর্তুগালের মিডফিল্ডার ফ্যাবিও ভিয়েরা। ৭০ মিনিটে তাঁর পাস থেকে গোল করে যান এডওয়ার্ড কেইতা। এই ছয় মিনিয়ের মধ্যে লিগা ওয়ানের দল অক্সফোর্ড ইউনাইটেডের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সেই কেইতাই। ৭৬ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেলির পাস ধরে নিজের দ্বিতীয় এবং ম্যাচের তৃতীয় গোলটি তিনি করে যান।

এ দিন ম্যাচ ছিল সিরি এ এবং লা লিগারও। লা লিগার ম্যাচে ওসাসুনার সঙ্গে গোলশূন্য ড্র করে অ্যাতলেটিকো বিলবাও। সিরি এ এর খেলায় পিছিয়ে পড়েও বোলোগনার বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয় তুলে এনেছে আটালান্টা। ৬ মিনিটের মাথায় রিকার্ডো ওরসোলিনির গোলে এগিয়ে যায় বোলোগনা। হোম টিম এগিয়ে যাওয়ার সুবিধা পায় তাঁরা। এ ছাড়া ছিল দর্শকপুষ্ট স্টেডিয়ামের সমর্থন। তবে, দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে ফেভারিট আটালান্টা। ৪৭ মিনিটে টিউন কুপমেইনার্স গোল করে দলকে সমতায় নিয় আসেন। ৫৮ মিনিটে ম্যাচে শেষ এবং আটালান্টার হয়ে জয়সূচক গোলটি করেন রাসমুস উইন্থার হজলান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+