এসসি ইস্টবেঙ্গলের অধিনায়কত্ব ছাড়লেন অরিন্দম ভট্টাচার্য, চিমা গেলেন জামশেদপুরে

এসসি ইস্টবেঙ্গল চলতি আইএসএলে একটিও ম্যাচ জিততে পারেনি। পয়েন্ট তালিকায় রয়েছে একেবারে শেষে। নতুন হেড কোচ দায়িত্ব নেওয়ার আগেই রদবদল লাল হলুদ শিবিরে। আজই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেছেন অরিন্দম ভট্টাচার্য।

লাল হলুদের অধিনায়কত্ব ছাড়লেন অরিন্দম, চিমা গেলেন জামশেদপুরে

(ছবি- অরিন্দম ভট্টাচার্য টুইটার)

আগেই অন্তর্বর্তী কোচ রেনেডি সিং এসসি ইস্টবেঙ্গলের কর্তাদের জানিয়ে দিয়েছেন, নতুব হেড কোচ মারিও রিভেরার সহকারী কোচ হিসেবে তিনি কাজ করবেন। এবার আচমকাই অধিনায়কত্ব ছাড়লেন অরিন্দম। আজ বিকেলে তিনি টুইটারে লেখেন, নিজের খেলার বিষয়ে সব সময়ই সততা বজায় রেখে চলতে বিশ্বাস করি। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই এসসি ইস্টবেঙ্গলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলাম। তবে বরাবরের মতো মাঠে খেলতে নামলেই ক্লাব, জার্সি, সমর্থকদের জন্য নিজের ১০০ শতাংশই উজাড় করে দেব। দলে সুযোগ না পেলেও যে কোনও দায়িত্ব পালনের জন্য আমি প্রস্তুত। সতীর্থদের উদ্দেশে তাঁর আহ্বান, বাকি ম্যাচগুলিতে ভালো পারফর্ম করে মরশুমটা যতটা ভালো পারা যায় সেভাবেই শেষ করতে।

এরই মধ্যে এসসি ইস্টবেঙ্গলের বাতিল বিদেশি ড্যানিয়েল চিমা চুকউকে দলে নিয়েছে জামশেদপুর এফসি। পেশাদার ফুটবলে ২৭৩টি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও লাল হলুদ ভক্তদের হতাশ করেছেন তিনি। একের পর এক সহজ গোলের সুযোগ নষ্ট করেছেন। চিমার গোলের সংখ্যা ৯৩, অ্যাসিস্টের সংখ্যা ৪৪। চিমাকে শুভেচ্ছা জানিয়েছে এসসি ইস্টবেঙ্গল। অন্যদিকে, ওডিশা এফসি কিনো গার্সিয়াকে অন্তর্বর্তী কোচের দায়িত্ব দিয়েছে।

এসসি ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে। আগেই জানা গিয়েছিল, যে হোটেলে এসসি ইস্টবেঙ্গল রয়েছে তার সাতজন কর্মী করোনা আক্রান্ত। অসমর্থিত সূত্রের খবর, লাল হলুদের এক ফুটবলার ও একজন সাপোর্ট স্টাফেরও করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ওডিশা এফসির ৩ জন ম্যাচের দিন করোনা আক্রান্ত ধরা পড়ার পরও তারা দল নামিয়েছিল বৃহস্পতিবার। এফসি গোয়ার চারজন ম্যাচের ২৪ ঘণ্টা আগে করোনা আক্রান্ত ও ২ জন আইসোলেশনে থাকার পরেও গতকাল তাদের খেলা হয়েছে। তবে লাল হলুদের পরের ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা থাকছেই।

এটিকে মোহনবাগানে করোনা সংক্রমণ বাড়ায় আজকের বেঙ্গালুরু এফসি ম্যাচ স্থগিত হয়েছে। সুনীল ছেত্রী টুইটে লিখেছেন, আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। বিকেল তিনটেয় যখন ম্যাচের দিন কিক-অফের প্রস্তুতি নিয়ে থাকি, তখন হোটেলের ঘরে পরিস্থিতি ভালো হওয়ার প্রার্থনা করতে হচ্ছে। কাল কেরালা ব্লাস্টার্সের ম্যাচ রয়েছে। তবে তারাও ৩ দিন ধরে অনুশীলন করেনি। সেই দলেও করোনা হানা দিয়েছে বলে খবর। জানা যাচ্ছে, আগামীকাল আইএসএলের আয়োজকরা ক্লাবগুলির সঙ্গে কথা বলে আইএসএল কিছুদিনের জন্য স্থগিত করে দিতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+