ক্লাব কেরিয়ারে প্রথম লাল কার্ড! মাথা নিচু করে মাঠ ছাড়লেন মেসি! হার বার্সারও

ক্লাব কেরিয়ারে প্রথম লাল কার্ড! মাথা নিচু করে মাঠ ছাড়লেন মেসি! সুপার কাপের ফাইনালে হার বার্সার

বার্সেলোনার জার্সিতে ১৭ বছরের লম্বা কেরিয়ারের কার্যত শেষ লগ্নে কালির আচড় পড়ল লিওনেল মেসির স্বচ্ছ ইমেজে। ক্লাবের জার্সিতে এই প্রথমবার লাল কার্ড দেখলেন এলএম টেন। মাথা নিচু করে মাঠ ছাড়ার পর স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সার হারের জ্বালা বুকে নিয়ে ২০২১-এর শুরুটা আর্জেন্টাইন তারকার কাছে হতাশা দিয়েই দল।

বার্সেলোনার হার

বার্সেলোনার হার

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক ক্লাব বিলবাও-এর বিরুদ্ধে কঠিন ও হাড্ডাহাড্ডি লড়াই শেষে হার স্বীকার করতে হল বার্সেলোনাকে। ৩-২ গোলে ম্যাচের ফয়সলা নির্ধারিত হয়। ম্যাচের ৪০ এবং ৭৭ মিনিটে বার্সার হয়ে গোল দেন আন্টোনিও গ্রিজম্যান। অন্যদিকে ৪২, ৯০ ও ৯৩ মিনিটে বিলবাও-এর হয়ে গোলগুলি করেন যথাক্রমে অস্কার ডে মার্কস, আসিয়ার ভিল্লালিব্রে এবং ইনাকি উইলিয়ামস।

মেসির লাল কার্ড

মেসির লাল কার্ড

ম্যাচে তো গোল পেলেনই না। বরং অ্যাথলেটিক বিলবাও ডিফেন্ডারদের কড়া ট্যাকেলে খেলার একদম অন্তিম মুহুর্তে (১২০+১ মিনিট) মাথা গরম করে লাল দেখেন লিওনেল মেসি। মাথা নিচু করে মাঠ ছাড়েন এলএম টেন। ভরাডুবি হয় দলের। মেসি ও বার্সেলোনার এহেন পরিণতিতে বিচলিত হয়েছেন ফুটবল প্রেমীরা।

বার্সার ইতিহাসে প্রথমবার

বার্সার ইতিহাসে প্রথমবার

২০০৪ সাল থেকে বার্সেলোনা সিনিয়র দলের প্রতিনিধিত্ব করছেন লিওনেল মেসি। প্রায় ১৭ বছরে একই ক্লাবের হয়ে ৭৫২টি ম্যাচ খেলে লাল কার্ড দেখতে হয়নি আর্জেন্টাইন তারকাকে। ৭৫৩তম ম্যাচে যে তাঁকে এভাবে লজ্জার মুখে পড়তে হবে, তা হয়তো বছর শুরুর আগে ভাবেননি লিওনেল মেসি।

বার্সেলোনা ছাড়ছেন মেসি

বার্সেলোনা ছাড়ছেন মেসি

এখনও পর্যন্ত যা খবর, চলতি মরসুম শেষ হতেই বার্সেলোনা ছাড়তে পারেন লিওনেল মেসি। স্প্যানিশ ক্লাব কর্তার একাধিক সিদ্ধান্তে অখুশি হয়ে আর্জেন্টাইন তারকা কোনও ব্রিটিশ ক্লাবে যোগ দিতে পারেন বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+