বিশ্বকাপ ফাইনালে রেফারির দায়িত্বে কে রয়েছেন! তাঁর পরিচয় জানেন কি
ফিফা বিশ্বকাপের ফাইনালে রবিবার নামছে ক্রোয়েশিয়া ও রাশিয়া। আর সেই ম্যাচে রেফারি নির্বাচিত হয়েছেন আর্জেন্তিনার নেস্তর পিতানা।
ফিফা বিশ্বকাপের ফাইনালে রবিবার নামছে ক্রোয়েশিয়া ও রাশিয়া। আর সেই ম্যাচে রেফারি নির্বাচিত হয়েছেন আর্জেন্তিনার নেস্তর পিতানা। তাঁর সহযোগী হিসাবে থাকবেন হের্নান মেইদানা, খুয়ান বেলাত্তি ও বিয়র্ন কুইপার্স (চতুর্থ রেফারি)।

পিতানার বয়স ৪৩। তিনি ২০০৭ সাল থেকে বড় স্তরের ম্যাচে রেফারিং করছেন। ২০১০ সালে আন্তর্জাতিক রেফারি হিসাবে তাঁর উত্তরণ হয়। দক্ষিণ আমেরিকার বিভিন্ন বড় টুর্নামেন্ট যেমন কোপা লিবারেতাদোরেস, কোপা সুদামেরিকানা, কোপা আমেরিকায় তিনি রেফারির দায়িত্ব পালন করেছেন।
রেফারি হওয়ার পাশাপাশি তিনি শারীরিক শিক্ষার শিক্ষক। দুই সহযোগী মেইদানা ও বেলাত্তিও আর্জেন্তিনার মানুষ। কুইপার্স নেদারল্যান্ডসের নাগরিক।
এই বিশ্বকাপে পিতানা চারটে ম্যাচ ইতিমধ্যে খেলিয়েছেন। দুটি গ্রুপ স্টেজে, দুটি নক আউটে। এবার খেলাবেন ফাইনাল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রাশিয়া-সৌদি আরবের ম্যাচে তিনিই ছিলেন রেফারি। পরে মেক্সিকো বনাম সুইডেন ম্যাচে রেফারিং করেন। নক আউটে ক্রোয়েশিয়া-ডেনমার্ক ম্যাচ ও ফ্রান্স-উরুগুয়ে ম্যাচে রেফারির ভূমিকা পালন করেন পিতানা।
প্রসঙ্গত, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও তিনটি গ্রুপ স্টেজের ম্যাচ ও ফ্রান্স বনাম জার্মানি কোয়ার্টার ফাইনালে পিতানা রেফারির ভূমিকা পালন করেছেন।












Click it and Unblock the Notifications