Argentina Football Team: ভারত সফরে আসছে আর্জেন্টিনা, মেসি বনাম সুনীল দ্বৈরথ হতে পারে কোন রাজ্যে?

এবার কী ভারতের মাটিতে লিও মেসি বনাম সুনীল ছেত্রী! না কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে নয়, প্রীতি ম্যাচে। সবকিছু ঠিকঠাক হলে আগামী বছর, অর্থাৎ ২০২৫ সালে ভারতের মাটিতে খেলতে দেখা যেতে পারে আর্জেন্টিনা জাতীয় দলকে। কিন্তু রাজ্যে হবে এই ম্যাচ? বিস্তারিত তুলে ধরা হল এই প্রতিবেদনে।

২০১১ সালে ভারত সফরে এসেছিল আর্জেন্টিনা দল। সেইবার যুবভারতীতে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রীতি ম্যাচও খেলেছিল। এরপর কেটে গিয়েছে অনেকটা সময়। ২০২২ সালে আর্জেন্টিনা কাতারে তৃতীয়বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ৩৬ বছর পর বিশ্বসেরা হয়ে আবারও ভারতে আসতে চলেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। সব কিছু ঠিক থাকলে আগামী বছর কেরলে আসতে পারে আর্জেন্টিনা। অবসর না নিলে সেই দলের সঙ্গে আসতে পারেন মেসিও।

 Argentina Football Team

আর্জেন্টিনা দলের কেরল সফরের জল্পনা নতুন নয়। এরআগেও মেসিদের কেরলে আসার খবর নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু এবার ঘোষণা হল সরকারি তরফে। কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমা সোশ্যাল সাইটে নীল সাদার দলের ভারত সফরের কথা জানিয়েছেন। একইসঙ্গে দুটি প্রীতি ম্যাচও কেরল সফরে এসে খেলার কথা আর্জেন্টিনা দলের।

তবে এই প্রীতি ম্যাচে কোন দল হবে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ। আর্জেন্টিনা এবং ভারতীয় ফুটবল দলের মধ্যে ম্যাচ হওয়ার সম্ভাবনা একটা আছে। আর্জেন্টিনার ভারত সফর সেই প্রত্যাশার জন্ম দিয়েছে৷যদিও লিওনেল মেসির দল সহ এখনও সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন ভারতের সঙ্গে খেলতে রাজি হয়নি।

ভারতের জাতীয় দলের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচ না খেলার অন্যতম কারণ হতে পারে ফিফা ক্রম তালিকায় । ভারতের মতো ক্রম তালিকায় নীচের দিকে থাকা দলগুলির সঙ্গে নাও খেলতে পারেন মেসিরা।

ক্রীড়ামন্ত্রী লিখেছেন, 'আর্জেন্তিনা আমাদের কেরলের স্টেডিয়ামগুলিতে একটি নয়, দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। প্রথমে ওরা চলতি বছরের জুন মাসেই খেলার ইচ্ছে প্রকাশ করেছিল। কিন্তু অল্প সময়ের মধ্যে বড় মাপেপ আয়োজনের কথা ভেবে আমরা রাজি হয়নি। তার উপর জুন মাসে বর্ষা পুরো দমে থাকবে।

একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, আমরা আর্জেন্টিনা ফেডারেশনের থেকে আরও সময় চেয়েছি এবং ওরা এটাতে রাজিও হয়েছে। ওরা জানিয়েছে যে ২০২৫ সালের অক্টোবর মাসে পুরো দল এখানে আসবে। আমরা ভালো করেই জানি যে এই কাজটা অত্যন্ত চ্যালেঞ্জিং হবে আমাদের কাছে, তবে দিনের শেষে আমাদের আসল লক্ষ্য ফুটবলপ্রেমীদের মুখে হাসি ফোটানো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+