বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচে জিতল আর্জেন্টিনা, আটকে গেল ব্রাজিল
বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচে জিতল আর্জেন্টিনা, আটকে গেল ব্রাজিল
বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে চিলি'কে ২-১ গোলে হারাল আর্জেন্টিনা। লিওনেল মেসি বিহীন আর্জেন্টিনার হয়ে গোল দু'টি করেন অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লাউথারো মার্টিনেজ। চিলির একমাত্র গোলটি আসে বেন ব্রিটন ডিয়াজের থেকে।

শুক্রবার রাত্রে ম্যাচে ৯ মিনিটে রড্রি ডি পল-এর পাস থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ডি মারিয়া। যদিও এই গোল ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। ম্যাতের ২০ মিনিটে মার্সেলিনো নুনেজের পাস থেকে চিলিকে ম্যাচে ফেরায় বেন ডিয়াজ। তবে, ম্যাচে সমতা ফিরিয়ে আনার পরও ম্যাচে নিয়ন্ত্রণ রাখতে পারেনি চিলি। ডিফেন্সের ভুল বোঝাবুঝিতে ৩৪ মিনিটে গোল করে নীল-সাদা জার্সিধারীদের এগিয়ে দেন লাউথারো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধে কোনও দলই প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেনি। আর্জেন্টিনার পক্ষে ২-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ। এই ম্যাচে জয়ের ফলে কনমেবল কোয়ালিফিকেশনে ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল আর্জেন্টিনা।
আর্জেন্টিনা জিতলেও বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের অপর ম্যাচে আটকে গেল ব্রাজিল। ইকুয়েডারের বিরুদ্ধে ১-১ গোলে শেষ হয় ফিলিপ কুটিনহো-কাসেমিরোদের ম্যাচ। চরম রেশারেশির ম্যাচে প্রতিটা মুহূর্তই ছিল উৎকন্ঠায় ভরা। মাঠটাকে অনেকটা কুস্তির আখরা বানিয়ে ফেলেছিল ব্রাজিলের ফুটবলাররা। পিছিয়ে ছিল না ইকুয়েডারও। ম্যাচের প্রথম মিনিটেই হলুদ কার্ড দেখেন ব্রাজিলের এমারসন রয়্যাল। খারাপ ব্যবহার করার কারণে ১৫ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান ইকুয়েডারের আলেক্সজান্ডার ডমিনগুইজ। হতয়ো প্লেয়িং ইলেভেনে সমতা ফিরিয়ে আনার লক্ষ্যে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন এমারসন রয়্যাল। ২০ মিনিটেই ২২ জন ফুটবলারের পরিবর্চে দুই দলেই ফুটবলার সংখ্যা দশ করে হয়ে যায়। এরই মধ্যে ৬ মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ক্যাসেমিরো। এই একটি গোল ছাড়া প্রথমার্ধে ধাক্কাধাক্কি এবং কার্ডের বহর ছাড়া বলার মতো কিছুই ঘটেনি। দ্বিতীয়ার্ধে ছিল উত্তেজনায় ভরপুর। গোল ফরিয়ে দেওয়ার লক্ষ্যে ইকুয়েডারের ঝটিকা আক্রমণ মাঝেমধ্যে বিপদ তৈরি করছিল ব্রাজিলেকর রক্ষণে। এই রকমই এক প্রতিআক্রমণ থেকে ৭৫ মিনিটে গঞ্জালো প্লাটার পাস থেকে ইকুয়েডারকে সমতায় ফেরান ফেলিক্স টোরেস। ম্যাতের জয়সূচক গোলের দেখা পাননি কোনও দলই।
এ দিন ভোর রাতে মুখোমুখ হয়েছিল উরুগুয়ে এবং প্যারাগুয়ে। ১-০ গোলে ম্যাচটি জেতে লুইস সুয়ারেজের দল। একমাত্র গোলটি করেছিলেন সুয়ারেজই। ডিয়েগো গডিনের পাস থেকে গোলটি করেন তিনি। ম্যাচ শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে দ্বিতীয় হলুদ কার্ডের ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন প্যারাগুয়ের গুস্তাভ গোমেজ।












Click it and Unblock the Notifications