পোল্যান্ডের সঙ্গে মেক্সিকোর ড্র কি সুবিধা দেবে মেসিদের, নক-আউট পর্যায়ে কোন অঙ্কে আর্জেন্টিনা

বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। সৌদি আরবের সঙ্গে মানতে হয়েছে অবিশ্বাস্য হার। একটিকে বিশ্বরেকর্ড অধরা রয়ে গিয়েছে, অন্যদিকে সৌদি গড়েছে ইতিহাস।

বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। সৌদি আরবের সঙ্গে মানতে হয়েছে অবিশ্বাস্য হার। একটিকে বিশ্বরেকর্ড অধরা রয়ে গিয়েছে, অন্যদিকে সৌদি গড়েছে ইতিহাস। প্রথম ম্যাচে অবিশ্বাস্যে হারের পর থেকেই জল্পনা তৈরি হয়েছে, গ্রুপ পর্যায়েই ছিটকে যাবে না তো সম্ভাব্য চ্যাম্পিয়নরা। সেই আশঙ্কার মধ্যেই পোল্যান্ডের সঙ্গে মেক্সিকোর ম্যাচ ড্র হওয়ায় আর্জেন্টিনা সুবিধা পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পোল্যান্ডের সঙ্গে মেক্সিকোর ড্র কি সুবিধা দেবে মেসিদের

কিন্তু পোলান্ড-মেক্সিকো ম্যাচ ড্র হওয়ায় কী সুবিধা পেতে পারেন মেসিরা? নক-আউট পর্যায়ে যাওয়ার ছাড়পত্র পেতে গেলে কোন কোন অঙ্ক রয়েছে আর্জেন্টিনার পক্ষে। গ্রুপ সি-র পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা এখন লাস্ট বয়। ফার্স্ট বয় সৌদি আরব। পোলান্ড ও মেক্সিকো- উভয়ের পয়েন্টই এক করে। এই পরিস্থিতিতে সবারই বাকি দুটি ম্যাচ।

আর্জেন্টিনাকে নক-আউটে যেতে গেলে সোজা অঙ্ক পরের দুটি ম্যাচ জিততে হবে। তাহলে অন্য কোন দল কী করল সেই জটিলতায় ঢুকতে হবে না মেসিদের। কিন্তু যদি আর্জেন্টিনা ফের পা পিছলায় কাতার বিশ্বকাপে, তাহলে তাঁদের অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে। ধরে নেওয়া যাক, আর্জেন্টিনা পোলান্ডকে হারাল আর মেক্সিকোর সঙ্গে ড্র করল। তাহলে আর্জেন্টিনার পয়েন্ট হবে চার। আর সেক্ষেত্রে পোলান্ডের পয়েন্টও সর্বোচ্চ দাঁড়াতে পারে চার। মেক্সিকোর পয়েন্ট দাঁড়াতে পারে সর্বোচ্চ পাঁচ। আর সৌদি আরবের তিন। এক্ষেত্রে মেক্সিকোর সঙ্গে আর্জেন্টিনা চলে যেতে পারে। আর এক্ষেত্রে সৌদি যদি আর একটা অঘটন ঘটিয়ে পোলান্ডকে হারিয়ে দেয়, তবে আর্জেন্টিরা বিদায় হয়ে যাবে। সৌদি আর মেক্সিকো চলে যাবে নক-আউটে। বিদায় হয়ে যাবে আর্জেন্টিনার।

আর আর্জেন্টিনা যদি মেক্সিকোর বিরুদ্ধে জেতে আর পোলান্ডের সঙ্গে ড্র করে তবে আর্জেন্টিনার পয়েন্ট দাঁড়াবে চার। মেক্সিকোর পয়েন্টও দাঁড়াতে পারে সর্বোচ্চ চারে। পোলান্ড সর্বোচ্চ পাঁচে পৌঁছতে পারে। আর সৌদি সেক্ষেত্রে তিন পয়েন্টেই রয়ে যাবে। পোলান্ডের সঙ্গে আর্জেন্টিনা যাবে নক-আউট পর্যায়ে। আর সৌদি যদি মেক্সিকোকে হারিয়ে দেয় তবে আর্জেন্টিনায় বিদায় হয়ে যাবে। সৌদি আর পোলান্ড চলে যাবে নক আউটে।

কিংবা এমন হল সৌদি সমস্ত দলেরই পয়েন্ট কাড়ল। সৌদি পাঁচ পয়েন্ট পেল। আর আর্জেন্টিনা চার পয়েন্টে পৌঁছল। সেক্ষেত্রে মেক্সিকো বা পোলান্ড দুই বা তিনে পৌঁছতে পারে। তাহলে সৌদির সঙ্গে আর্জেন্টিনা চলে যাবে নক-আউটে। বিদায় হয়ে যাবে পোলান্ড ও মেক্সিকোর। মোট কথা, আর্জেন্টিনা যদি পরের দুটি ম্যাচ জিততে না পারে নানা জটিল অঙ্ক তৈরি হবে মেসিদের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+