Paris Olympic: ব্রাজিলকে হারিয়ে প্যারিসের টিকিট পেল আর্জেন্টিনা, অলিম্পিকে দেখা যাবে মেসি ম্যাজিক?

ব্রাজিলকে ছিটকে দিয়ে প্যারিস অলিম্পিকে টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা ফুটবল দল। এবার ভেনেজুয়েলায় বসেছি‌ল প্যারিস অলিম্পিক ফুটবলের যোগ্যতা অর্জন পর্ব। অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য শেষ ম্যাচে ড্র করতে হত ব্রাজিলকে। কিন্তু সেই ম্যাচে আর্জেন্টিনার কাছে ০-১ হেরে গেল তারা। ফলে অলিম্পিকে দেখা যাবে না গত দুই বারের সোনাজয়ীদের।

২০১৬ ও ২০২০( টোকিও অ‌‌লিম্পিক করোনার জন্য ২০২১ সালে হয়) সালের অলিম্পিক্সে ফুটবলে সোনা জিতেছিল ব্রাজিল। ২০২৪ সালের যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে চির প্রতিপক্ষ আর্জেন্টিনার মুখোমুখি হয় ব্রাজিল। শেষ ম্যাচে লুসিয়ানো গনডৌয়ের করা একমাত্র গোলে জিতল আর্জেন্টিনা।এখন সেই প্রশ্নটা আরও জোরালো হলো। লিওনেল মেসি কি প্যারিস অলিম্পিকে খেলবেন? ২০০৮ সালে অলিম্পিকে সোনা জিতেছিলেন মেসি। কেরিয়ারের বেলাশেষে ফের কী অলিম্পিকে দেশের জার্সিতে মাঠে নামবেন আর্জেন্টাইন রাজপুত্র।

 Paris Olympic

এমনিতে অলিম্পিক ফুটবলে যেকোনো দেশের অনূর্ধ্ব-২৩ দল খেলে। কিন্তু কোচ চাইলে দলে তিনজন বেশি বয়সী খেলোয়াড়কে দলে রাখতে পারেন। আর্জেন্টিনা দলে সেই তিনজন কারা হবেন-এমন আলোচনায় মেসির সঙ্গে আছে দি মারিয়ার নামও।

অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনা এখন পর্যন্ত দুটি সোনা জিতেছে, ২০০৪ ও ২০০৮ সালে। দুটি অলিম্পিকেই আর্জেন্টিনা দলে ছিলেন জাভিয়ার ম্যাশ্চেরানো। আর্জেন্টিনার এই প্রাক্তন ফুটবলার বর্তমানে অনূর্ধ্ব ২৩ দলের কোচ।

ব্রাজিলকে হারিয়ে প্যারিসের টিকিট অর্জন করে উচ্ছাসে ভাসছে আর্জেন্টিনার অনূর্ধ্ব ২৩ দল। অভিনন্দনবার্তাটা এসেছে যুক্তরাষ্ট্র থেকে। মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির হয়ে প্রাক্-মরশুম প্রস্তুতি ম্যাচ খেলতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রেই আছেন মেসি। সেখান থেকেই তিনি অভিনন্দনবার্তা পাঠিয়েছেন ম্যাশ্চেরানোর আর তাঁর দলকে।

মেসি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচ জয়ের পর উচ্ছ্বাসের একটি ছবি দিয়ে লিখেছেন, 'ভামোস।' বাংলায় এর মানে দাঁড়ায় ছোটো বা চলো। একই সঙ্গে হাততালির চারটি ইমোজিও দিয়েছেন মেসি।

মেসিকে কী অলিম্পিকে দেশের জার্সিতে দেখা যাবে? এই বিষয়ে ম্যাশ্চেরানো বলেছেন, 'মেসি আমাদের অভিনন্দন জানিয়েছে এবং খুবই খুশি হয়েছে। আমরা সবাই জানি লিও জাতীয় দলের বড় ভক্ত এবং যুব দলগুলোর দিকেও তার চোখ থাকে। অলিম্পিক গেমসে আমাদের সঙ্গে যোগ দিলে আনন্দিতই হব। এটা নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। তবে অলিম্পিকে ওঠায় মেসি আমাদের অভিনন্দন জানিয়েছে, এর চেয়ে বেশি কিছু বলেনি। '

তবে মেসি মাঠে নামলে কিন্তু প্যারিস অলিম্পিকে ফুটবলের উন্মাদনা আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+