অবসর ভেঙে আর্জেন্তিনার জার্সিতে ফিরছেন মেসি!
বুয়েনস আইরেস, ১৩ অগাস্ট : অবসর ভেঙে শেষপর্যন্ত দেশের জার্সিতে ফিরছেন লিওনেল মেসি। নিজের অবসর ভেঙে ফিরে এসে আর্জেন্তিনার হয়ে খেলার কথা তিনি নিজেই জানিয়েছেন।
গত জুন মাসে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে গিয়ে বিধ্বস্ত মেসি মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন। তবে শেষপর্যন্ত দেশের হয়ে খেলতে ফের একবার আন্তর্জাতিক ম্যাচে মাঠে ফিরছেন এলএম১০।
মেসি বলেছেন, "কোপা ফাইনালে চিলির কাছে হারার পরে অনেক কিছু আমার মাথায় চলছিল। সেজন্যই আমি দেশের জার্সিতে না মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে দেশের জন্য আমার ভালোবাসা ও এই জার্সির প্রতি আমার ভালোবাসাই আমায় ফিরিয়ে আনল।"
আর্জেন্তিনা ফুটবলে অনেক সমস্যা রয়েছে। তবে আমি বাইরে থেকে সমালোচনা করে নয়, দলের ভিতরে থেকে ঠিক করতে চাই। এমনটাই জানিয়েছেন মেসি।
প্রসঙ্গত, আর্জেন্তিনার অন্যতম সেরা এই ফুটবলারের ঝুলিতে দেশের হয়ে একমাত্র খেতাব বলতে ২০০৮ সালে বেজিং অলিম্পিকে সোনার পদক জয়। এছাড়া দেশের হয়ে খেলে তেমন কোনও সাফল্য মেসি পাননি। দুটি কোপা ফাইনালে হার ছাড়াও বিশ্বকাপ ফাইনালে উঠেও হেরে গিয়েছেন তিনি। তবে বিশ্বের সর্বকালের সেরাদের তালিকায় সবসময় প্রথমদিকেই থাকবেন এই আর্জেন্তিনীয় সুপারস্টার।












Click it and Unblock the Notifications