ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ রাত পোহালেই! ‘বন্ধু’ নেইমারের বিরুদ্ধে কি মাঠে নামবেন মেসি

‘বন্ধু’ নেইমারের বিরুদ্ধে কি মাঠে নামবেন মেসি

রাত পোহালেই ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ। চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ফের মুখোমুখি হবেন ফুটবল-দ্বৈরথে। কোপা আমেরিকা ফাইনালের পর আবারও সম্মুখ সমরে অবতীর্ণ হবে বিশ্ব ফুটবলের দুই জনপ্রিয়তম দল। এবার প্রাক বিশ্বকাপের লড়াইয়ে নেইমারের ব্রাজিলের সামনে মেসির আর্জেন্টিনা। কিন্তু এই ম্যাচে কি বন্ধু নেইমারের মুখোমুখি হবেন মেসি, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ফুটবলপ্রেমীদের মনে।

বুধবার ভোরের ম্যাচ নিয়ে উন্মাদনা ফুটবলপ্রেমীদের মনে

বুধবার ভোরের ম্যাচ নিয়ে উন্মাদনা ফুটবলপ্রেমীদের মনে

সাড়ে তিনমাস আগে কোপা আমেরিকা ফুটলবল ফাইনালে ব্রাজিলকে হারিয়ে অধরা স্বপ্ন পূরণ করেছিলেন লিওনেল মেসি। প্রথমবার অধিনায়ক হিসেবে আর্জেন্টিনাকে কোনও বড় ট্রফি উপহার দিয়েছিলেন তিনি। তারপর ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত হয়ে গিয়েছিল। খেলতে নেমেও শেষ হয়নি সেই ম্যাচ। তাই বুধবার ভোরের ম্যাচ নিয়ে আরও উন্মাদনা ফুটবলপ্রেমীদের মনে।

মেসির আর্জেন্টিনার আর একটা জয় কি ব্রাজিলের বিরুদ্ধেই

মেসির আর্জেন্টিনার আর একটা জয় কি ব্রাজিলের বিরুদ্ধেই

বুধবার ভোর পাঁচটায় মুখোমুখি হবেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। ২০২২ কাতার বিশ্বকাপের যোগত্য অর্জন পর্বের খেলায় দ্বৈরথ মেসি ও নেইমারেও। নেইমারের ব্রাজিল ইতিমধ্যেই মূলপর্বের ছাড়পত্র অর্জন করে নিয়েছে। আর একটা জয় দূরে মেসির আর্জেন্টিনা। এদিন ব্রাজিলকে হারিয়ে যদি সেই বিশ্বকাপের মূলপর্বে উন্নীত হয় দেশ, তাও হবে একটা মাইলস্টোন। তাই আর্জেন্টিনা কোপা আমেরিকা ফাইনালে জেতার পর এদিনও ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে। সেইসঙ্গে টানা ২৭ ম্যাচ না হারার রেকর্ডও উন্নীত করতে চাইছে।

বিশ্বকাপের মূলপর্বে প্রবেশকে স্মরণীয় করে রাখতে চান মেসি

বিশ্বকাপের মূলপর্বে প্রবেশকে স্মরণীয় করে রাখতে চান মেসি

গত ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে পেশিতে চোটের জন্য প্রথম থেকে মাঠে নামতে পারেননি মেসি। মাত্র ১৫ মিনিটে তিনি উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। ব্রাজিলের বিরুদ্ধে তিনি প্রথম থেকে মাঠে নামতে বদ্ধপরিকর। তাই নিজেকে তিনি তরতাজা রাখতে চেয়েছেন। ব্রাজিলকে হারিয়ে তিনি ২০২২-এর বিশ্বকাপের মূলপর্বে প্রবেশকে স্মরণীয় করে রাখতে চান।

ব্রাজিলের বিরুদ্ধে কি নামবেন মেসি, কী জানালেন স্কালোনি

ব্রাজিলের বিরুদ্ধে কি নামবেন মেসি, কী জানালেন স্কালোনি

গত তিনদিন ধরে মেসি-ভক্তদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ব্রাজিলের বিরুদ্ধে তাঁদের প্রিয় তারকা মাঠে নামবেন তো! সোমবারই সেই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি স্পষ্ট করে দিয়েছেন ব্রাজিলের বিরুদ্ধে মেসি খেলবেন। এবং তিনি খেলবেন প্রথম থেকেই। চোট সারিয়ে তিনি একেবারে তরতাজা রয়েছেন।

নেইমারদের বিরুদ্ধে ফের জ্বলে উঠবেন মেসি!

নেইমারদের বিরুদ্ধে ফের জ্বলে উঠবেন মেসি!

স্কালোনি বলেন, সম্প্রতি চোট সারিয়ে উঠেছেন মেসি। উরুগুয়ে ম্যাচে আমরা ঝুঁকি নিতে চাইনি। আমরা ব্রাজিল ম্যাচে তরতাজা মেসিকে চেয়েছিলাম। আশা করি মেসি তাঁর ১০০ শতাংশ দিয়ে আর্জেন্টিনাকে গৌরবান্বিত করবেন ফের। নেইমারদের বিরুদ্ধে ফের জ্বলে উঠবেন তিনি। সমালোচকদের জবাব দেবেন এই ম্যাচেই।

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারাতে তৈরি ব্রাজিল

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারাতে তৈরি ব্রাজিল

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচে ব্রাজিলও তৈরি রাখছে নিজেকে। তাঁরাও চাইছে কোপা আমেরিকার ফাইনালে হারের প্রতিশোধ নিতে। ব্রাজিল প্রমাণ করে দিতে চায় তারাই দক্ষিণ আমেরিকা গ্রুপের সেরা দল। সেরা দল হিসেবে তারা যেমন আগেই যোগ্যতা অর্জন করে নিয়েছে বিশ্বকাপে খেলার, তেমনই এই গ্রুপে শীর্ষে থাকাও তাঁদের লক্ষ্য। আর্জেন্টিনাকে হারিয়ে সেটাই করে দেখাতে চান নেইমাররা।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+