মেসি পারলেন না, রাশিয়া বিশ্বকাপে আর্জেন্তিনার যাওয়ায় কালো মেঘ
২০১৮ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্তিনার যোগদান আরও অনিশ্চয়তার চৌকঠে চলে গেল । ফের জ্বলে উঠতে ব্যর্থ মেসি।
এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে রাশিয়া বিশ্বকাপে নেই আর্জেন্তিনা। ১৯৭০ সালের পর ২০১৮ -সালে প্রথমবার বিশ্বকাপ খেলা হবে না নীল-সাদা ব্রিগেডের। মেসিও ত্রাতা হয়ে উঠতে পারলেন না জর্জ সাম্পাওলির দলের।
বুয়েনস আয়ার্সের মাঠে হাজার হাজার আর্জেন্তাইন সমর্থক হাজির হয়েছিলেন দেশকে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে দেখবেন বলে। তার বদলে ৯০ মিনিটের শেষে হতাশা ও ঘোর অনিশ্চয়তা নিয়ে ফিরে গেলেন বাড়ি। মেসিও জানতেন এদিনের পেরুর বিরুদ্ধে ম্যাচ আর্জেন্তিনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই শুরু থেকেই আক্রমণ ঝাঁঝাচ্ছিলেন।
মেসির একটি ম্যাজিকাল শট বারে লেগে যায়, তখনই বোঝা গিয়েছিল ভাগ্যদেবী ফের সুপ্রসন্ন নন,২০১৪ রানার্স দলের রাশিয়া যাওয়ার প্রতি। অন্যদিন হলে এই শট থেকে নিশ্চিত গোল হতেই পারত। এরপরেও সুযোগ তৈরি করেও গোলমুখ খুলতে ব্যর্থ তারা। অন্যদিকে পেরু আক্রমণের চেয়ে ঘর সামলাতেই ব্যর্থ ছিল।
#YoAmoAMiSelección El poste le niega el gol a #Messi en el comienzo de la segunda mitad. pic.twitter.com/Y4Hp9Kecof
— Selección Argentina (@Argentina) October 6, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্র দিয়ে। এই মুহূর্তে লিগ টেবলে ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট তাদের। টেবলে অবস্থান ৬ নম্বরে। সামনে আর একটিই মাত্র রাউন্ডের ম্যাচ রয়েছে। সেখানে যদি আর্জেন্তিনা চমৎকার দেখায় এবং অন্য দলগুলি যারা এক এক পয়েন্টের ব্যবধানে তিন-চার ও পাঁচ নম্বর রয়েছে তারা আটকে যায় তাহলে রাশিয়া বিশ্বকাপের টিকিট পেলেও পেতে পারে আর্জেন্তিনা। নাহলে ২০১৮ থাকবে বিশ্ব ফুটবলের অন্যতম বড় জায়ন্ট আর্জেন্তিনা।
Click it and Unblock the Notifications