মেসিহীন আর্জেন্টিনা কিন্তু ম্যাচ বর্ণহীন নয়, আজুরি বধ নীল-সাদা বাহিনীর

লিওনেল মেসিকে ছাড়াই ইতালির বিরুদ্ধে জিতল আর্জেন্টিনা। ফিফা বিশ্বকাপ ২০১৮ -র আগের প্রীতি ম্যাচে জয়। 

লিওনেল মেসি দর্শক হয়ে রইলেন, তারপরেও জিতল আর্জেন্টিনা। ফিফা বিশ্বকাপ২০১৮-র আগে প্রীতি ম্যাচে ২-০ গোলে ইতালির বিরুদ্ধে জিতল আর্জেন্টিনা।

মেসিহীণ আর্জেন্টিনা কিন্তু ম্যাচ বর্ণহীন নয়

এতিহাদ স্টেডিয়ামে খেলায় অ্যালবিসেলেস্তের হয়ে দুটি গোল করলেন বানেগা, ল্যানজিনি। এই দুই গোলের ফলে ম্যাচ পকেটে পুড়ে নেওয়ায় মেসির অভাব সেভাবে অনুভূত হল না।

মেসিহীণ আর্জেন্টিনা কিন্তু ম্যাচ বর্ণহীন নয়

পেশির চোটের কারণে সমস্যা থাকায় এদিনের ম্যাচে মাঠে নামতে পারেননি মেসি। এদিকে ইতালির গোল দুর্গের দায়িত্বে ছিলেন ফেরত আসা গোলরক্ষক জিয়ানলুগি বুঁফো। যিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরেও ফের একবার ফেরত এসেছেন। এবারের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে ইতালি। এদিন জাতীয় দলের জার্সি গায়ে ১৭৬ তম ম্যাচ খেললেন।

এদিনের ম্যাচে ইতালি হারায় ২০১২ -র জুনের পর টানা তিনটি ম্যাচে গোল করতে ব্যর্থ হল। এদিনের হারের পর মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলবে ইতালি। আর আর্জেন্টিনার খেলা স্পেনের বিরুদ্ধে।

এদিনের ম্যাচের প্রথমার্ধে অবশ্য গোল মুখ খুলতে পারেনি আর্জেন্টিনা। ৭৫ মিনিটে ইতালির গোলের সামনে ওয়ান-টু খেলে গোল করে যান বানেগা।

এরপর ম্যাচে ৮৫ মিনিটে ফের গোল। এবার হিগুয়েন দারুণ একটা বল তৈরি করে ল্যানজিনিকে পাঠিয়ে দেন। সেখান থেকেই গোল।

এদিকে আর্জেন্টিনার এই দুই গোলের কোনও জবাব ইতালির ছিল না। এদিকে এই ম্যাচে চোটের জন্যে মেসি খেলতে না পারলেও পরের ম্যাচে তার খেলার বিষয়ে আশাবাদী থিঙ্কট্যাঙ্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+