Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Argentina Team: লিওনেল মেসির আর্জেন্তিনা নিয়ে বড় ঘোষণা কলকাতা থেকেই, তাক লাগাল ভারতীয় সংস্থা

Argentina Team: লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্তিনা ২০১১ সালে কলকাতায় ভেনেজুয়েলার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি খেলেছিল। বিভিন্ন মহল থেকে ফের ফুটবলের মক্কায় আর্জেন্তিনাকে আনার চেষ্টা চলছে।

এরই মধ্যে ভারতের একটি জনপ্রিয় সংস্থা আর্জেন্তিনা দলকে নিয়ে তাক লাগানো ঘোষণা সারল। এই কলকাতা থেকেই।

 Argentina Team: লিওনেল মেসির আর্জেন্তিনা নিয়ে বড় ঘোষণা কলকাতা থেকেই

কলকাতায় দিয়েগো মারাদোনা এসেছেন দু-বার। আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী দলের গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ গত বছরই শতদ্রু দত্তের উদ্যোগে এসেছিলেন কলকাতায়। ২০ মে থেকে ৫ জুনের মধ্যে কলকাতায় বিশ্বকাপজয়ী আরেক আর্জেন্তিনীয় তারকা আনহেল দি মারিয়া (Angel de Maria)-কে আনার পরিকল্পনা রয়েছে শতদ্রুর।

মার্তিনেজের মতোই দি মারিয়াও কলকাতার পাশাপাশি বাংলাদেশে যাবেন। সে ব্যাপারে প্রয়োজনীয় বৈঠক সেরে স্পোর্টস প্রোমোটার শতদ্রু ফিরেছেন হুগলির রিষড়ার বাড়িতে। শতদ্রুও গতকালই শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি। যাতে দেখা গিয়েছে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরছে আর্জেন্তিনার টিম বাস।

আর্জেন্তিনার ফুটবল অ্যাসোসিয়েশনও ভিডিও শেয়ার করে জানিয়েছিল গুরুত্বপূর্ণ একটি ঘোষণা হতে চলেছে। তাতে অনেকেই আঁচ করছিলেন বোধ হয় কলকাতায় আর্জেন্তিনা দল আসার কোনও ঘোষণা হতে পারে। যুবভারতী ক্রীড়াঙ্গন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, বিড়লা তারামণ্ডলের সামনে রাস্তায় ওই বাসটিকে ঘুরতে দেখা গিয়েছিল।

আর্জেন্তিনা দলের কলকাতা সফর নিয়ে ঘোষণা এদিন না হলেও ভারতের একটি জনপ্রিয় এমএমসিজি বা ফাস্ট মুভিং কনজিউমার গুডস সংস্থা আর্জেন্তিনা দলের সঙ্গে যুক্ত হলো রিজিওনাল স্পনসর হিসেবে। যা তাক লাগানোর মতো ঘোষণা। কারণ, কলকাতা তথা বাংলা তথা ভারতে আর্জেন্তিনার বিপুল ফ্যান বেস রয়েছে।

আইটিসি লিমিটেডের বিঙ্গো ও সানফিস্ট YiPPee আর্জেন্তিনা দলের রিজিওনাল স্পনসর হিসেবে আত্মপ্রকাশ করল আজ। যা আর্জেন্তিনা দলের সঙ্গে উপভোক্তাদের সম্পর্ক আরও নিবিড় করবে বলে মনে করা হচ্ছে। আর্জেন্তিনার ম্যাচের টিকিট জেতা, দলের খেলোয়া়ড়দের সঙ্গে সাক্ষাৎ করা, সই করা মার্চেন্ডাইজ, স্মারক এবং আরও নানা জিনিস জেতার সুযোগ থাকছে।

এদিন বাইপাসের ধারের একটি হোটেলে লিওনেল মেসি, দি মারিয়া, জুলিয়ান আলভারেজ এবং এমিলিয়ানো মার্তিনেজের ছবি সম্বলিত এক্সক্লুসিভ প্যাক, সই করা মার্চেন্ডাইজ ও স্মারকের আবরণ উন্মোচন করা হয়।

আইটিসি ফুডসের স্ন্যাক্স, নুডলস এবং পাস্তা শাখার ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব মার্কেটিং সুরেশ চাঁদ বলেন,ব্র্যান্ড হিসেবে আমরা উপভোক্তাদের সঙ্গে নিবিড় সংযোগ গড়ে তুলতে প্রতি দিন নতুন নতুন উপায়ের খোঁজ করি। তাদের স্মরণীয় অভিজ্ঞতা প্রদানে আমাদের লাগাতার প্রচেষ্টার প্রামাণ্য দলিল হয়ে থাকবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনার সঙ্গে আমাদের এই গাঁটছড়া।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের চিফ কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং অফিসার লিয়ান্দ্রো পিটারসেন-এর গলাতেও ছিল একই উদ্দীপনার সুর। তিনি বলেন, ভারতে আমাদের অফিসিয়াল রিজিওনাল পার্টনার হিসেবে এই সংস্থাকে পেয়ে আমরা রোমাঞ্চিত। ফুটবল এমনই একটা খেলা যা, দেশ ও সংস্কৃতির বেড়াজাল মানে না। আমরা আশাবাদী যে এই গাঁটছড়া ভারতে ফুটবল খেলার প্রতি ভালোবাসা আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে এবং অনুরাগীদের কিছু অবিস্মরণীয় মুহূর্ত উপহার দেবে। আমরা একযোগে ভারতের ফুটবল ভক্তদের জন্য সুখস্মৃতি তৈরি করতে মুখিয়ে আছি।

এ ছাড়াও YiPPee! একটি অনন্য G.O.A.T (গ্রেটেস্ট অব অল টাইম) প্রোমো লঞ্চ করেছে যার মাধ্যমে অংশগ্রহণকারীরা যে কোনও খেলায়াড়ের সঙ্গে তাদের 'YiPPee! হ্যাপি মোমেন্ট'শেয়ার করতে পারবেন। এই কনটেস্টে সাইন আপ করার পর তারা একটা পার্সোনালাইজড কার্ড তো পাবেনই, সেই সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড়দের সই করা আসল জার্সি এবং AFA ব্র্যান্ডেড স্মারক জেতারও সুযোগ পাবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+