FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপে বড় অঘটন, সৌদি আরবিয়ার বিরুদ্ধে হার মেসির আর্জেন্টিনার

FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপে বড় অঘটন, সৌদি আরবিয়ার বিরুদ্ধে হার মেসির আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল আর্জেন্টিনা। পচা শামুকে পা কাটল লিওনেল মেসির দলের। গোটা ম্যাচে দাপটের সঙ্গে খেলেও খালি হাতে মাঠ ছাড়তে হল আর্জেন্টাইন দলকে। না হোক করে ১০টা গোলের সুযোগ এ দিন তৈরি করেছিল আর্জেন্টিনা। কিন্তু অবিশ্বাস্য ভাবে তিনটি গোল এই ম্যাচে আর্জেন্টিনার বাতিল হয় অফ-সাইডে।

FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপে বড় অঘটন, সৌদি আরবিয়ার বিরুদ্ধে হার মেসির আর্জেন্টিনার

মঙ্গলবার ম্যাচের ১০ মিনিটের মাথায় লিওনেল মেসি পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন আর্জেন্টিনাকে। প্রথম গোল পাওয়া আর্জেন্টিনা ঝড় তোলে সৌদির রক্ষণে। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন না থাকায় প্রথমার্ধেই তিনটি গোল অফ সাইডে বাতিল হয় আর্জেন্টিনা। ২২ মিনিটে লিওনেল মেসির গোল বাতিল হয় অফসাইডে। এই গোলের কিছু সময়ের মধ্যে ২৮ মিনিটে লাউথারো মার্টিনেজের গোল বাতিল হয় অফসাইডের কারণে। ৩৫ মিনিটে মেসির বাড়ানো বল থেকে লাউতারোর ঠিকানা লেখা শট সৌদি জালে জড়িয়ে গেলেও তা বাতিল হয়ে যায় অফসাইডে।

প্রথমার্ধে আক্রমণের ঝাঁঝ ধরে রেখেই দ্বিতীয়ার্ধে খেলা শুরু করবে আর্জেন্টিনা এমনটা ভাবা হয়েছিল কিন্তু বাস্তবে দেখা যায় তার উল্টো। ফিফা ক্রমতালিকায় ৫১ নম্বরে থাকা সৌদি আরবের বিরুদ্ধে হঠাৎ করেই রক্ষণাত্মক খোলসে ঢুকে পড়ে আর্জেন্টিনা। প্রথম দশ ১৫ মিনিট রক্ষণত্মক ফুটবলেরই খেসারত দিতে হল আর্জেন্টিনাকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই সালে আল শেহরি গোল করে সমতায় ফেরায় সৌদি আরবিয়াকে। এই গোলের পাঁচ মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল হজম করে আর্জেন্টিনা। এই গোলটি করেন সালেম আল দাওসারি।

পিছিয়ে পড়া আর্জেন্টিনা ম্যাচে সমতা ফেরানোর লক্ষ্যে ৬০ মিনিট পর থেকে আবারও ঝড় তোলে আক্রমণ ভাগে। এই ঝড় কোনও সাইক্লোনের থেকে কম ছিল না। কিন্তু কাঙ্খিত ফলটি আসেনি এর ফলেও। সৌদির গোলরক্ষকের অসম্ভব কিছু সেভ এবং আর্জেন্টিনার ফুটবলারদের মিসটাইমিং দলকে কাঙ্খিত তিন পয়েন্ট পাওয়ার পথে বাঁধা সৃষ্টি করে। এই ম্যাচ হারের ফলে বিশ্বকাপে নিজের যাত্রাটা কঠিন করে ফেলল আর্জেন্টিনা। এর পরের দুই ম্যাচে আর্জেন্টিনা খেলবে পোল্যান্ড এবং মেক্সিকোর বিরুদ্ধে। সেই দুই ম্যাচে জয় পেতেই হবে প্রি-কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করার জন্য। এই ম্যাচ হেরে নিজের উপর চাপ নিজেরাই বাড়িয়ে নিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। পরবর্তী দুই ম্যাচে জিততেই হবে এই রকম পরিস্থিতিতে মাঠে নামবে আর্জেন্টিনার দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+