Copa America 2024: টানা দ্বিতীয়বার কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, মেসিকে ট্রফি উপহার দিলেন মার্টিনেজ

কোপা আমেরিকা ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-কলম্বিয়া। নির্ধারিত সময়ে এমনকি অতিরিক্ত সময়ের প্রথম পর্বেও ম্যাচের ফল ছিল ০-০। শেষ পর্যন্ত ১১১ মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে জয় পেল আর্জেন্টিনা। সেইসঙ্গে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলেন মেসিরা।

দর্শক বিশৃঙ্খলার জন্য নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ২০ মিনিট পর শুরু হয় ম্যাচ। ৪-৪-২ ছকে দল নামান আর্জেন্টিনা কোচ স্কালোনি, অন্যদিকে, ৪-২-৩-১ ছকে খেলতে শুরু করে কলম্বিয়া।ম্যাচের শুরুতেই আক্রমণ আর্জেন্তিনা। কিন্তু গোল করতে পারলেন না মেসি-দি মারিয়ারা। তার উপর ৩৫ মিনিটে চোট পান মেসি। যদিও ফের খেলতে শুরু করেন। প্রথমার্ধ ছি‌ল গোলশূন্য।

Copa America 2024

ফলে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের লক্ষ্যে সচেষ্ট হয় দুই দলই। পরস্পরকে বুঝেই খেলতে শুরু করে দুই দলই। ৫২ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজ এবং লুইস দিয়াজ দুজনেই বলটার জন্য গেলেন। কিন্তু দিয়াজের মুখে কনুই লাগল আর্জেন্তিনার তারকার। যদিও কোনও কার্ড দেখাননি রেফারি।

কলম্বিয়া মারকুটে ফুটবল খেলতে শুরু করেন। যা দেখে ডাগ আউটে মেজাজ হারালেন আর্জেন্টিনা কোচ স্কালোনি। তবে ৬৪ মিনিটে বড় ধাক্কা খেল গতবারের চ্যাম্পিয়ন। চোট পেয়েছিলেন প্রথমার্ধেই। দৌড়তে গিয়ে আবার পুরনো জায়গাতেই চোট পেলেন মেসি। মাঠ ছাড়তে হল আর্জেন্টিনার অধিনায়ককে।

ডাগ আউটে ফিরে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন লিও, কাঁদতে দেখা গেল তাঁকে। শরীরের যন্ত্রনার থেকেও মনে ব্যাথা যেন বেশি পেলেন মেসি।মেসিকে এই ভাবে আগে কখনও দেখা যায়নি। রিজার্ভ বেঞ্চে বসেই হাউ হাউ করে কেঁদে ফেললেন তিনি। তাঁর জায়গায় নামলেন নিকো গঞ্জালেজ। লিওনেল মেসি চোট পেয়ে মাঠ ছাড়ার পর অনেকটাই চাপমুক্ত হয়ে গিয়েছে কলম্বিয়ার রক্ষণ। ফলে চাপে পড়ে গিয়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা আক্রমণ করলেও কলম্বিয়ান ডিফেন্ডাররা মরিয়াভাবে সেটা রুখে দেওয়ার চেষ্টা করতে থাকেন।কলম্বিয়ার মারকুটে ফুটবলে চোট পেতে থাকলেন একের পর এক আর্জেন্টাইন ফুটবলার।চোট পেয়ে ৭২ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হলেন গঞ্জালো মন্টিয়েল। তাঁর পরিবর্তে মাঠে নামলেন নাহুয়েল মলিনা।

এরইমধ্যে ৭৬ মিনিটে কলম্বিয়ার জালে ব‌ল জড়ান মেসির জায়গায় নামা নিকো গঞ্জালেজ। কিন্ত অফসাইডের জন্য সেই গোল বাতিল হল। ফলে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও তা হাতছাড়া হল নীল সাদা ব্রিগেডের। ৮৭ মিনিটে নিকো গঞ্জালেসের হেড অল্পের জন্য বাইরে গেল। আর একটু হলেই এগিয়ে যেত আর্জেন্টিনা। ফলে নির্ধারিত সময়ের খেলাও গোল শূন্যভাবে শেষ হল।

এরপর খেলা গড়াল অতিরিক্ত সময়ে কোপা আমেরিকার অন্য নকআউটের ম্যাচগুলিতে নির্ধারিত সময়ের পর সরাসরি টাইব্রেকার হলেও ফাইনাআলে অতিরিক্ত সময়ের খেলা হল। জোড়া পরিবর্তন আর্জেন্তিনার। মাঠে নামলেন লো সেলসো এবং লাউতারো মার্টিনেজ। উঠে গেলেন এনজো এবং ম্যাক অ্যালিস্টার। অতিরিক্ত সময়ের প্রথম পর্বেও গোল হল না।

Copa America 2024: ৮০ মিনিট পর শুরু হল ফাইনাল ম্যাচ, প্রথমার্ধে গোল করতে ব্যর্থ দুই দলই
শেষ পর্যন্ত ১১১ মিনিটে গোলের খাতা খুললেন আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজ। গোল হওয়ার পর ডি মারিয়াকে তুলে নিলেন স্কালোনি। আর্জেন্টিনা ফুটবলে শেষ হল ডি মারিয়া অধ্যায়। ম্যাচের শেষ লগ্নে কলম্বিয়ার পেনাল্টির আবেদন নাকোচ করে দেন রেফারি। ফলে ১-০ গোলে জিতেই টানা দ্বিতীয়বার খেতাব ঘরে তুলল আর্জেন্টিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+