রূপকথা রচনার প্রত্যাশা নিয়ে আইসল্যান্ডের মুখোমুখি আর্জেন্তিনা, দুই দলে কারা সম্মুখ সমরে

মেসিও খুব করেই চাইছেন বিশ্বকাপের স্বাদটা পেতে। জীবনে প্রায় সবকিছুই পেয়েছেন, শুধু জাতীয় দলের হয়ে বড় একটা কাপ ছাড়া।

মেসিও খুব করেই চাইছেন বিশ্বকাপের স্বাদটা পেতে। জীবনে প্রায় সবকিছুই পেয়েছেন, শুধু জাতীয় দলের হয়ে বড় একটা কাপ ছাড়া। আর বিশ্বকাপ ছাড়া যে মেসির মতো ফুটবলার পূর্ণতা পেতে পারেন না, সেটাও বড় কথা। তাই মেসির কাছে, গোটা আর্জেন্তিনার কাছে চ্যালেঞ্জের নাম রাশিয়া বিশ্বকাপ। মাথায় বিশ্বকাপের শিরোপা তুলতেই এবার অমর গাথা লিখতে চান তিনি।

আইসল্যান্ডের মুখোমুখি আর্জেন্তিনা, দুই দলে কারা সম্মুখ সমরে

পেলে-মারাদোনা বিশ্বকাপে অমর হয়ে আছেন। তিনি থাকবেন না। যাঁর নামের পাশে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে অনন্য় কীর্তি, তাঁর সেই সাফল্যের ব্যালকনিতে একটা বিশ্বকাপ থাকবে না? অনেক রাগ-দুঃখ, আবেগ-অনুভূতি আছে। তাই এবারই সব একসঙ্গে পুঞ্জিভূত হয়েছে। তাই অনন্ত আক্ষেপের সমাপ্তি ঘটাতে তিনি ঐকান্তিক।

আইসল্যান্ডের মুখোমুখি আর্জেন্তিনা, দুই দলে কারা সম্মুখ সমরে

শুধু মেসিই নন, মেসির দলের সকল সদস্যই এবার একাগ্র বিশ্বকাপ জিততে। শুরু হচ্ছে সেই লড়াই। নতুন রূপকথার জন্ম দিতে এদিন মেসি ব্রিগেডে থাকছেন কারা? একবার চোখ বুলিয়ে নেওয়া যাক, সেই সম্ভাবনার দরজায়। এদিন আর্জেন্তিনার হয়ে খেলতে পারেন গোলে কাবোয়েরো। চার ডিফেন্ডার মেকার্ডো, ওটামেন্ডি, ফাজিও, তাগালিয়াফিকো। ডিফেন্সিভ হাফে মাসচেরানো ও বিগলিয়া। অ্যাটাকিং হাফে মেজা, মেসি ও ডিমারিয়া। আর একমাত্র ফরোয়ার্ড আগুয়েরো।

আইসল্যান্ডের মুখোমুখি আর্জেন্তিনা, দুই দলে কারা সম্মুখ সমরে

আর একইভাবে গত ইউরোয় আগুনে পারফরমেন্স করা আইসল্যান্ডও তৈরি মেসিদের কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলতে। ইফরোয় তারা ইংল্যান্ডকে ছিটকে দিয়েছিল, তারপর গত আট বছরের তাঁদের উন্নতির গ্রাফ ঊর্ধ্বমুখী। ১১২ থেকে ২০-তে পৌঁছে গিয়েছে আইসল্যান্ড। আর এই পরিস্থিতিতে মেসিদের চ্যালেঞ্জ জানাতে তৈরি গোলে হালর্ডসন, চার ডিফেন্ডার সিগুর্ডসন, স্কুলাসন, এইজম্ফসন, আর্নাসন। মাঝমাঠে বিয়ার্নাসন, গিলফি সিগুর্ডসন, হালফ্রেন্ডসন, ও গুডমুন্ডসন। সিগুর্ডারসন ও ফিনবোগাসন আক্রমণভাগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+