আরও একটা ড্র , বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আরও বিপাকে আর্জেন্তিনা

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ফের কেলেঙ্কারি , ভেনেজুয়েলার বিরুদ্ধেও জিততে পারল না আর্জেন্টিনা 

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ফের হোঁচট আর্জেন্তিনার। এবার তারা আটকে গেল ভেনেজুয়েলার বিরুদ্ধেও। ১-১ গোলে ড্র হল আর্জেন্তিনা বনাম ভেনেজুয়েলা ম্যাচ।

এদিন ম্যাচের শুরু থেকেই তিন পয়েন্টের লক্ষ্যে ঝাঁপিয়েছিল জর্জ সাম্পাওলির ছেলেরা। ঘরের মাঠে একের পর এক আক্রমণ উঠে আসছিল। কিন্তু প্রথমার্ধে গোল মুখ খুলতে পারেনি তারা। মেসিদের আক্রমণ বারবার ঠেকিয়ে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক উইলকার ফেরিনেজ।

আরও একটা ড্র , বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আরও বিপাকে আর্জেন্তিনা

দ্বিতীয়ার্ধে নেমেই ৫০ মিনিটে গোল করে এগিয়ে যায় ভেনেজুয়েলা। গোল করেন মুরিলো। কিন্তু বিপদ বিশেষ বাড়তে পারেনি। ৫৩ মিনিটেই আর্জেন্তিনাকে সমতায় ফেরায় ভেনেজুয়েলাই। ফেলসারের আত্মঘাতী গোলে স্কোরলাইন ১-১ হয়ে যায়।

এদিকে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অ্যাঞ্জেল ডি মারিয়া অচল ছিলেন। এই অবস্থায় মেসির একার কাঁধেই ছিল আর্জেন্তাইন আক্রমণের ছক। তবে ভেনেজুয়েলার রক্ষণ ভেঙে বাজিমাত করতে ব্যর্থ বিশ্বসেরা ফরোয়ার্ড। সব মিলিয়ে এদিন আটকে গিয়ে সেই লাতিন আমেরিকা বিভাগের টেবলে পাঁচ নম্বরেই রয়ে গেল জর্জ সাম্পাওলির ছেলেরা। ১৬ ম্যাচে ৬ টি জিতে তাদের পয়েন্ট ২৪।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+