Argentina Football Team: মেসিরা ম্যাচ খেলতে চেয়েছিলেন ভারতে! আয়োজনে ব্যর্থ এআইএফএফ

বিশ্বজয়ী আর্জেন্টিনার খেলার দেখার সুযোগ পেয়েও বঞ্চিত হলেন ভারতের ফুটবলপ্রেমীরা। অবাক করা হলেও, এটাই বাস্তব। বিশ্বকাপ জয়ের পর আরও একবার ফুটবল রাজপুত্রের আগমন হতে পারত ভারতে। কিন্তু সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের ব্যর্থতায় সেই সুযোগ হাতছাড়া হল।

মেসির ভারতে আসার পর কেটে গিয়েছে দীর্ঘ ১২ বছর। ফুটবল রাজপুত্রের নেতৃত্বে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। আরও একবার মেসির দল আসতেই পারত এদেশে। সেই সম্ভবনাও তৈরি হয়েছিল। এশিয়া মহাদেশে বিপুল সংখ্যক ভক্ত রয়েছে আর্জেন্টিনা দলের।

মেসি

বিশেষ করে ভারত এবং বাংলাদেশে। সেই কথা মাথায় রেখেই ভারত ও বাংলাদেশে একটি করে প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। সেই মতো প্রস্তাবও এসেছিল দুই দেশের ফুটবল কর্তাদের কাছে।
আর্জেন্টিনায়র ফুটবল ফেডারেশন এশিয়ার দুটো টিমের টিমের বিরুদ্ধে ১২ ও ২০ জুন দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চেয়েছিল। ভারত ও বাংলাদেশের বিরুদ্ধে ফ্রেন্ডলি খেলার আগ্রহ প্রকাশ করেছিল তারা। কিন্তু আর্থিক কারণেই পিছিয়ে আসতে বাধ্য হয়েছে এআইএফএফ। এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হল চিন ও ইন্দোনেশিয়ায়।

৩৬ বছর পর কাতারে মেসিরা বিশ্বকাপ জিতেছে।এরফলে বিশ্ব জুড়ে আর্জেন্টিনা দলের চাহিদা এক ঝটকায় অনেকখানি বেড়ি গিয়েছে। ভারতে খেলতে আসতে ৩২ থেকে ৪০ কোটি টাকা অ্যাপিয়ারেন্স মানি নিত বিশ্বকাপ জয়ীরা। এত অল্প সময়ের মধ্যে এই বিপুল পরিমাণ টাকা জোগার করা সম্ভব ছিল না। ফলে সুযোগ পেয়েও মেসিদের ম্যাচ আয়োজন করতে ব্যর্থ হল এআইএফএফ।

মেসি

এআইএফএফ সচিব সাজি প্রভাকরণ জানিয়েছেন, 'আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন ভারতে প্রীতি ম্যাচ খেলার পাঠিয়েছিল আমাদের কাছে। তবে হঠাত্ করে এই ম্যাচের জন্য এত বিপুল অর্থ জোগাড় করা সম্ভব নয়। এইন ধরনের ম্যাচ আয়োজনের জন্য বড়সড় স্পন্সরদের দরকার। আর্জেন্টিনা দলের অ্যাপিয়ারেন্স ফি বিশাল। ফুটবলে আমাদের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে।'

এর আগে একবারই ভারত সফরে এসেছিলেন লিও মেসি। ২০১১ সালের কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেছিলেন মেসিরা। সেই ম্যাচে গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। নীল-সাদা জার্সিতে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল মেসির। সেই ম্যাচে ভেনিজুয়েলাকে হারিয়ে ভারতীয় ভক্তদের মন জয় করে নিয়েছিলেন লিও।

মেসি

আর্জেন্টিনার পাবলো জোয়াকিন দিয়াজের সঙ্গে সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব সাজি প্রভাকরণ । বর্তমান প্রস্তাব বাস্তবায়িত না হলেও ভবিষ্যতে ভারতীয় ফুটবলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে রাজি হয়েছে আর্জেন্টিনীয় ফেডারেশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+