বিশ্বকাপ জিতেও ফিফার তালিকায় শীর্ষ স্থানে উঠতে পারল না আর্জেন্টিনা

বিশ্বকাপ জিতেও ফিফার তালিকায় শীর্ষ স্থানে উঠতে পারল না আর্জেন্টিনা

দীর্ঘ ৩৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাতারের বিশ্বকাপ জয় করে নিয়েছে আর্জেন্টিনা। ১৯৮৬ সালের পর ২০২২ সালে ফের এক বার বিশ্ব জয়ের সম্মান পেয়েছেন আর্জেন্টাইনরা। কিন্তু বিশ্বকাপ জয়ও ফিফা ক্রমতালিকায় ব্রাজিলকে শীর্ষ স্থান এনে দিতে পারল না।

শীর্ষ স্থানে ব্রাজিল:

শীর্ষ স্থানে ব্রাজিল:

শীর্ষ স্থান ধরে রাখল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করা ব্রাজিল। বেলজিয়ামকে শীর্ষ স্থানচ্যুত করে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ফিফার তালিকায় এক নম্বরে রয়েছে পেলের দেশ।

ব্রাজিল শেষ আট থেকে ছিটকে গেলেও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ও যথেষ্ট ছিল না ফিফার তালিকায় এক নম্বরে উঠে আসার জন্য। বিশ্বকাপে মোট তিনটি ম্যাত জেতে ব্রাজিল। গ্রুপ পর্যায়ে তারা পরাজিত হয় ক্যামেরুনের বিরুদ্ধে।

২০২১ সালে ব্রাজিলকে ফাইনালে তাদেরই ঘরের মাঠে পরাজিত করে কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। ২০২২-এর ১ জুন ইউরো জয়ী ইতালিকে পরাস্ত করে জেতে ফাইনালেসিমা, এর পর বিশ্বকাপ জয়। তিনটি মেজর টুর্নামেন্ট ঘরে তুললেও ফিফার তালিকায় শীর্ষ স্থান অর্জন করতে আরও সময় অপেক্ষা করতে হবে আর্জেন্টিনাকে।

এক ধাপ উঠে এসেছে আর্জেন্টিনা:

এক ধাপ উঠে এসেছে আর্জেন্টিনা:

ইএসপিএন-এর রিপোর্ট অনুযায়ী বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং রানার্স ফ্রান্স ক্রমতালিকায় এক ধাপ করে উঠে এসেছেন। বিশ্বকাপ ফাইনালেও ফিফার ক্রমতালিকায় তৃতীয় স্থানে থেকে খেলতে নেমেছিল লিওনেল মেসির দল।

প্রথম দশে ওঠা-পড়া:

প্রথম দশে ওঠা-পড়া:

তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্জেন্টনা এবং চতুর্থ স্থান থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে ফ্রান্স। গ্রুপ পর্যায় থেকে নক আউটে পৌঁছতে ব্যর্থ হওয়া বেলজিয়াম দুই ধাপ নেমে চতুর্থ স্থানে রয়েছে। পঞ্চম স্থান ধরে রেখেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করা নেদারল্যান্ডস দুই ধাপ নেমে ষষ্ঠ স্থানে রয়েছে।

তৃতীয় স্থানে শেষ করার ফলে ফিফার তালিকায় সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া। ক্রমতালিকায় সব থেকে বেশি উন্নতি করে সেরা দশে জায়গা করে নেওয়া দল ক্রোয়েশিয়া। পাঁচ ধাপ উঠে সাত নম্বরে জায়গা করে নিয়েছে লুকা মদ্রিচের দল।

বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়া ইতালির ক্রমতালিকায় অবনতি ঘটেছে, তারা বর্তমানে রয়েছে অষ্টম স্থানে। পর্তুগালের স্থানের কোনও পরিবর্তন হয়নি, তারা নবম স্থানে রয়েছে। তিন ধাপ নেমে স্পেন রয়েছে দশ নম্বরে।

সদ্য প্রকাশিত ফিফা তালিকায় দলগুলির অবস্থান:

সদ্য প্রকাশিত ফিফা তালিকায় দলগুলির অবস্থান:

১. ব্রাজিল, ২. আর্জেন্টিন, ৩. ফ্রান্স, ৪. বেলজিয়াম, ৫. ইংল্যান্ড, ৬, নেদারল্যান্ডস, ৭. ক্রোয়েশিয়া, ৮. ইতালি, ৯. পর্তুগাল, ১০, স্পেন, ১১. মরক্কো, ১২. সুইৎজারল্যান্ড, ১৩. আমেরিকা, ১৪. জার্মানি, ১৫. মেক্সিকো, ১৬. উরুগুয়ে, ১৭. কলম্বিয়া, ১৮. ডেনমার্ক, ১৯. সেনেগাল, ২০. জাপান

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+