(ছবি) বসনিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জিতল আর্জেন্টিনা, জ্বলে উঠলেন মেসি
রিও দি জেনেইরো, ১৬ জুন: বসনিয়া-হারজেগোভিনার বিরুদ্ধে ২-১ গোলে জিতল আর্জেন্টিনা। খেলা শুরুর কিছুক্ষণ পরই আর্জেন্টিনার রোজো একটি শট মারেন। আর তা বিপক্ষ দলের খেলোয়াড় কোলাসিনাচের পায়ে লেগে ঢুকে যায় বসনিয়া-হারজেগোভিনার গোলেই! অর্থাৎ এক গোলে এগিয়ে যায় মারাদোনার দেশ। আর্জেন্টিনার তরফে দ্বিতীয় গোলটি করেছেন লিওনেল মেসি। পেলের দেশ ব্রাজিলে খেলতে নেমে প্রথম ম্যাচেই দাপট দেখাল দিয়েগো মারাদোনার দেশ আর্জেন্টিনা।

পেয়ে গোল আনন্দে শোরগোল
নিজেদের গোলে বল ঢুকিয়ে আর্জেন্টিনাকে গোল পাইয়ে দিলেন বসনিয়া-হারজেগোভিনার খেলোয়াড় কোলাসিনাচ। আনন্দে তাই আত্মহারা আর্জেন্টিনার খেলোয়াডরা।

আহা কী আনন্দ!
বসনিয়া-হারজেগোভিনার খেলোয়াড় কোলাসিনাচের আত্মঘাতী গোলের পর উচ্ছ্বাস আর্জেন্টিনার।

কে পায় বল!
বলের দখল নিতে লড়াই করছেন আর্জেন্টিনার লিওনেল মেসি এবং বসনিয়া-হারজেগোভিনার কোলাসিনাচ।

হাড্ডাহাড্ডি
আর্জেন্টিনা বনাম বসনিয়া-হারজেগোভিনার ম্যাচের একটি ধুন্ধুমার মুহূর্ত।

মেসি ইজ মেসি!
নিজের দলের তরফে দুর্দান্ত গোল করে উচ্ছ্বসিত লিওনেল মেসি।

জিতেছি গো জিতেছি!
বসনিয়া-হারজেগোভিনাকে ২-১ গোলে হারিয়ে মাঠে নাচানাচি আর্জেন্টিনার খেলোয়াড়দের।

গর্বিত আহ্লাদিত
জয়ের পর আনন্দে ফেটে পড়লেন আর্জেন্টিনার সমর্থকরা।












Click it and Unblock the Notifications