গোল দিয়ে, পেনাল্টি মিস করেও ব্রাজিলকে হারালেন লিওনেল মেসি
গোল করার পর পেনাল্টি মিস করেও ব্রাজিলকে হারালেন লিওনেল মেসি
লেজেন্ড লিওনেল মেসির গোলে প্রদর্শনী ম্যাচে চিরশত্রু ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে পেনাল্টিও মিস করেন লিও। তাতেও ছয় বছর পর ব্রাজিলের বিরুদ্ধে আর্জেন্টিনার কাঙ্খিত জয় কেউ আটকাতে পারেনি।

সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে তুলনায় অনভিজ্ঞ আর্জেন্টিনার বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণাত্মক রণনীতি নেন ব্রাজিলের ফুটবলাররা। যদিও হলুদ-নীল জার্সিধারীদের নাড়াচাড়া আর্জেন্টিনার ডি-বক্সে পৌঁছনোর আগেই শেষ হয়ে যায় বারবার। তারই মধ্যে একটি মাত্র ইতিবাচক সুযোগ পেয়ে গোল করে নিজের নামের প্রতি সুবিচার করেন লিওনেল মেসি।
ম্য়াচের ১৩ মিনিটে মেসির বুট থেকে আসা গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে ম্য়াচে আক্রমণ-প্রতি আক্রমণ চলতেই থাকে। ম্যাচের হাফ টাইমের ঠিক আগে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু আরও একবার স্পট কিক থেকে দেশের হয়ে গোল করতে ব্যর্থ হন এলএম টেন। ইতিমধ্যে ব্রাজিলের কাছে গোল শোধ দেওয়ার একাধিক সুযোগ এলেও, তার সঠিক ব্যবহার করতে পারেননি ব্রাজিলের খেলোয়াড়েরা।
উল্লেখ্য ২০১৩ সালের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে শেষবার হারিয়েছিল আর্জেন্টিনা। তারপর পাঁচ বারের সাক্ষাতে প্রতিবারই লিওনেল মেসি শিবিরকে হারান নেইমাররা। প্রদর্শনী ম্যাচে সেই অধ্যায়ে ইতি পড়ল বলা চলে।












Click it and Unblock the Notifications