কোপা আমেরিকার আর্জেন্তিনা দল থেকে বাদ তারকা উইঙ্গার
কোপা আমেরিকার জন্য আর্জেন্তিনার দল ঘোষণা করা হল। সবচেয়ে উল্লেখযোগ্য চমক লিওনেল স্কালোনির চূড়ান্ত দলে ঠাঁই হল না সেভিয়াতে খেলা তারকা উইঙ্গার লুকাস ওকাম্পোসের।

ছবি- ইনস্টাগ্রাম
চিলির সঙ্গে আর্জেন্তিনা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের যে ম্যাচটি ১-১ গোলে ড্র করেছিল সেই ম্যাচটিতে প্রথম একাদশে ছিলেন ২৬ বছরের ওকাম্পোস। ফলে তাঁর কোপা আমেরিকায় না থাকা নিশ্চিতভাবেই অবাক করেছে অনেককে। তবে লিওনেল মেসি, অ্যাঞ্জেল দি মারিয়া, সার্হিও আগুয়েরো, কার্লোস হোয়াকিন কোরেয়া, লুকাস আলারিওদের রেখেই চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে গতকাল রাতে।

আলারিও-র চোট রয়েছে। ফলে তিনি আগামী সপ্তাহের মধ্যে ফিট না হলে তাঁর জায়গায় দলে আসবেন রিভার প্লেটের স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। আর্জেন্তিনার ২৮ সদস্যের দলে যাঁরা আছেন:
গোলকিপার: ফ্রাঙ্কো আর্মানি, এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো, অগাস্তিন মার্চেসিন
ডিফেন্ডার:গঞ্জালো মন্টিল, নিকোলাস ওতামেন্দি, জার্মান পাজেয়া, নিকোলাস তাগলিয়াফিকো, লুকাস মার্তিনেজ কার্তা, মার্কোস আকুনা, লিসান্দ্রো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা লুসেরো, ক্রিশ্চিয়ান রোমেরো।
মিডফিল্ডার: লিওনার্দো পারাদেস, জিওভানি লে সেলসো, এক্সেকুইয়েল পালাসিওস, নিকোলাস গঞ্জালেজ, গুইডো রদ্রিগেজ, রড্রিগো দে পল, আলেহান্দ্রো গোমেজ, অ্যাঞ্জেল কোরেয়া, নিকোলাস ডোমেনগুয়েজ।
ফরওয়ার্ড: লিওনেল মেসি, লৌতারো মার্তিনেজ, অ্যাঞ্জেল দি মারিয়া, হোয়াকিন কোরেয়া, সার্হিও আগুয়েরো, লুকাস আলারিও

ভারতীয় সময় মঙ্গলবার ১৫ জুন রাত আড়াইটেয় চিলি ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবেন মেসিরা। আর্জেন্তিনার পরের ম্যাচ ১৯ জুন ভোর সাড়ে ৫টায় উরুগুয়ের বিরুদ্ধে। এরপর ২২ জুন ভোর সাড়ে ৫টায় প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে আর্জেন্তিনা। ২৯ জুন ভোর সাড়ে ৫টায় আর্জেন্তিনা-বলিভিয়া ম্যাচ।












Click it and Unblock the Notifications