বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করল আর্জেন্টিনা, এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে লিওনেল মেসির

বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করল আর্জেন্টিনা, এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে লিওনেল মেসির

নিজেদের ফিফা বিশ্বকাপ অভিযানের ঢাকে কাঠি বাজিয়ে দিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কোলানি। ফিফার দেওয়া ডেডলাইনের তিন দিন আগে কাতার বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল। এ বারের বিশ্বকাপ যে কোনও মূল্য জিততে চায় আর্জেন্টিনা। ২০১৪ সালে ফাইনালে পৌঁছেও হিগুয়েনের গোল নষ্টের বহর এবং শেষ মুহূর্তে গোল হজম করে ধাক্কা খায় বিশ্বকাপ জয়ের স্বপ্ন। কিন্তু এ বার খেতাব নিয়েই কাতার ছাড়তে চায় সাদা-আকাশি জার্সিধারীরা।

বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করল আর্জেন্টিনা, এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে লিওনেল মেসির

খুব সম্ভবত এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা লিওনেল মেসির। ফুটবল যুবরাজের 'বিদেয়ী' বিশ্বকাপকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে আর্জেন্টিনা দল যে ঝাঁপাবে কাতারে তা প্রায় নিশ্চিত। গত চারটি সংস্করণে বিশ্বকাপ মেসিকে ফিরিয়েছে খালি হাতে। ২০১৮ সালে লিওনেল স্কোলানি দায়িত্ব নেওয়ার পর এই দলটাকে সম্পূর্ণ রূপে বদলে দিয়েছেন। স্কোলানির ছোঁয়ায় কী ভাবে আর্জেন্টিনা বলে গিয়েছে তা বোঝা যায় ২০২১ কোপা আমেরিকা জয়ের দিকে নজর দিলেই। এ ছাড়া ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে চলতি বছর দেশের জার্সিতে দ্বিতীয় খেতাব ফাইনালেসিমা জেতেন লিওনেল মেসি।

বিশ্বকাপে আর্জেন্টিনা যে দল ঘোষণা করেছে তার মধ্যে সব থেকে বেশি বয়সী ফুটবলার গোলরক্ষক ফ্র্যাঙ্কো আরমানি। ৩৬ ূবছর বয়সী এই ফুটবলার ১৮টি ম্যাচ খেলেছেন আর্জেন্টিনার জার্সিতে। লিওনেল মেসি ছাড়া শতাধিক ম্যাচ খেলা একমাত্র ফুটবলার হিসেবে দলে রয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ডি মারিয়া খেলেছেন ১২৩টি ম্যাচ, লিওনেল মেসি খেলেছে ১৬৪টি ম্যাচ। এই দলের সব থেকে কম বয়সী ফুটবলারব ২১ বছর বয়সী এনজো ফার্নান্ডেজ। এই মিডফিল্ডার দেশের হয়ে ২টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২২-এর জন্য আর্জেন্টিনার স্কোয়াড:

গোলরক্ষক: ফ্র্যাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্টিনেজ, গিরোনিমো রুলি

ডিফেন্ডার: মার্কোস আকুনা, জুয়ান ফয়েত, লিসান্দ্রো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস ওটামেন্ডে, জার্মান পিজেলা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ট্যাগলাফিকো

মিডফিল্ডার: রড্রি ডি পল, এঞ্জো ফার্নান্ডেজ, আলেজান্দ্রো গোমেজ (পাপু গোমেজ), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এক্সিকুয়েল প্যালাসিয়স, লিওনার্ডো পারিডেস, গুইো রড্রিগেজ

ফরওয়ার্ড: জুলিয়ান আলভারেজ, জোয়াকিন কোরে, অ্যাঞ্জেল ডি মারিয়া, পাওলো ডিবালা, নিকো গঞ্জালেজ, লাউথারো মার্টিনেজ, লিওনেল মেসি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+