Copa America: পেরুর বিরুদ্ধে সহজ জয় মেসিহীন আর্জেন্টিনার, শেষ আটের আগে বাড়ল দলের আত্মবিশ্বাস

কোপা আমেরিকার গত দুই ম্যাচে কানাডা ও চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলেছিল আর্জেন্টিনা। রবিবারের ম্যাচ ছিল স্রেফ নিয়মরক্ষার। তবে সেই ম্যাচেও জয় পেতে মরিয়া ছিল নীল সাদার বাহিনী। পেরুর বিরুদ্ধে ২-০ গোলের ব্যবধানে জয় আর্জেন্টিনার। জোড়া গোল লাওতারো মার্টিনেজের। গ্রুপের নিয়মরক্ষার ম্যাচে লিওনেল মেসি ও রদ্রিগো দি পলকে বিশ্রাম দিয়েছিলেন কোচ লাওনেল স্কালোনি।

মেসির মাঠে না থাকা অবশ্য আর্জেন্টিনাকে সমস্যা ফেলতে পারেনি। বরং মেসিহীন আর্জেন্টিনার বিরুদ্ধে পেরু শুরু থেকেই চাপে ছিল। পেরুর গোলরক্ষক গ্যালিসকে প্রথমার্ধের নায়ক বলা যেতেই পারে। অন্তত চার বার দলের নিশ্চিত পতন আটকেছেন তিনি। গোলশূন্য ভাবে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর ফ্লরিডার হার্ড রক স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ঝাঁঝ আরও বৃদ্ধি করেন লিয়োনেল স্কালোনির ফুটলারেরা।

Copa America

৪৭ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা। গোল পান মার্টিনেজ। দলীয় সমন্বয়ের এক আক্রমণ থেকে দি মারিয়ার পাসে গোলটি করেন ইন্টার মিলান স্ট্রাইকার। ৫৫ মিনিটে দ্বিতীয় গোলটাও প্রায় পেয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু কর্নার থেকে বল পেয়ে নিকোলাস তালিয়াফিকোর করা গোলটি বাতিল হয় ফাউলের কারণে।

দ্বিতীয়ার্ধে পাল্টা লড়াই করে পেরু। আর্জেন্টিনার ফুটবলারদের সঙ্গে একাধিকবার বিবাদে জড়াতে দেখা যায়। কিন্তু সমতা ফেরাতে পারেনি তাঁরা। ৮৬ মিনিটে দলকে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে দেন লাওতারো মার্টিনেজ। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতেই ম্যাচ শেষ করল আর্জেন্টিনা।

আর্জেন্টিনায় কিন্তু জয়ের মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে মেসির চোট। চিলির এলএমটেন উরুতে চোট পান খেলার ২৪ মিনিটের মাথায়। চিলির ডিফেন্ডার সুয়াজোর ট্যাকলে উরুর পেশিতে চোট লাগে মেসির। ফলে গ্রুপ লিগের শেষ ম্যাচে খেলতে পারলেন না। কিন্তু কোয়ার্টার ফাইনালে কি নামতে পারবেন তিনি? সেটা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। একুয়েডর অথবা মেক্সিকোর মধ্যে একটি দলের সঙ্গে আর্জেন্টিনার শেষ আটের খেলা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+