Copa America 2024: গোল করলেন মেসি, কানাডাকে হারিয়ে কোপার খেতাব জয়ের দুয়ারে আর্জেন্টিনা

কোপা আমেরিকাতে মেসিদের জয়ের ধারা অব্যাহত। কানাডাকে ২-০ গোলে হারিয়ে দিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠল আর্জেন্টিনা। গোল করলেন মেসি। খেতাব জয় থেকে এক ধাপ দূরে আর্জেন্টিনা। ডি মারিয়া ও জুলিয়ান আলভারেজ়কে নামিয়ে আগ্রাসী রণকৌশল নিয়েছিলেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি। যে ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিল আর্জেন্টিনা শিবির।

স্কালোনির আর্জেন্টিনা আবার গুছিয়ে নিতে একটু সময় নেয়। আর্জেন্টিনার প্রথম গোল ম্যাচের ২৩ মিনিটে। মাঝমাঠ থেকে ডিপল বল বাড়ান অ্যালভারেজকে। বোম্বিতো শেষ চেষ্টা করলেও সফল হননি। ঠান্ডা মাথায় দলকে এগিয়ে দেন অ্যালভারেজ। প্রথমার্ধের ৪৪ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। কানাডার বক্সে ফেলা দি মারিয়ার পাস আলভারেজ ডামি করলে বল পেয়ে যান মেসি। প্রথম টাচে ডিফেন্ডার জনস্টনকে কাবু করে শট নিলেও সেটি পোস্টের বাইরে ছিল।প্রথম পর্বে ১ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরেন মেসিরা।

Copa America

আর্জেন্টিনার দ্বিতীয় গোল ৫১ মিনিটে। দলের পক্ষে দ্বিতীয় গোলটি করলেন অধিনায়ক মেসি।এনজো ফার্নান্দেজের শট থেকে মেসি পা ছুঁয়ে নিজের প্রথম গোলটি করেন কোপায়। কানাডা অবশ্য অফসাইডের অভিযোগ তুলেছিল। এ বারের কোপা আমেরিকায় প্রথম গোল করলেন লিও মেসি। কোপা আমেরিকায় এখনও পর্যন্ত ১৪ গোল করেছেন মেসি। এরপর একাধিক সুযোগ পেলেও স্কোর লাইনে কোনও পরিবর্তন হয়নি।

২ গোলে পিছিয়ে থেকেও হাল ছাড়েনি কানাডা। তারা একের পর এক আক্রমণ করতে থাকেন আর্জেন্টিনা বক্সে। কিন্তু নীল সাদার রক্ষণ অটুট ছিল। ম্যাচের ৮৯ থেকে ৯০ মিনিটে গোল করার দুটি সুযোগ পেয়েছে কানাডা। ৮৯ মিনিটে তানি ওলুয়াসারির বক্সের মাথা থেকে নেওয়া শট দুর্দান্তভাবে পা দিয়ে আটকে দেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।

চলতি কোপা আমেরিকায় গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কানাডাকে ২-০ হারিয়েছিল আর্জেন্তিনার। সেমিফাইনালের ম্যাচেএ একই ব্যবধানে জিতলেন মেসিরা। এই প্রথম দক্ষিণ আমেরিকার কোনও দেশের সামনে পরপর ২ বার কোপা আমেরিকায় খেতাব জয়ের হাতছানি।

২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর ২০২২ সালে বিশ্বকাপও জেতে আর্জেন্টিনা। এবারও লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের পথে নীল-সাদা জার্সিধারীরা। টানা দ্বিতীয় কোপা আমেরিকা ট্রফি ও মেসিদের মধ্যে ব্যবধান ১ ম্যাচের। দ্বিতীয় সেমি-ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে উরুগুয়ে। যে দল জিতবে তাদের বিরুদ্ধে ফাইনাল খেলবেন মেসিরা। কোপা আমেরিকায় সবচেয়ে সফল দুই দল আর্জেন্টিনা ও উরুগুয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+