ISL 2023-24: নিঃশব্দেই ডার্বির প্রস্তুতি মোহনবাগান এসজির, হাবাসকে স্বস্তি দিচ্ছেন রক্ষণের নির্ভরযোগ্য ফুটবলার

১২ বছর পর ভারত সেরা হয়েছে ইস্টবেঙ্গল। লাল হলুদ জুড়ে উৎসবের মেজাজ। হবে নাই বা কেন একযুগ পর ট্রফি। অন্ধকার অধ্যায়কে পিছনে ফেলে এক নতুন ভোরের আলোর রেখা দেখতে পাচ্ছেন লাল হলুদ সমর্থকরা। বসন্ত আসার আগেই ময়দানের রঙ লাল হলুদ। একদিকে যেমন উৎসব মুখর পরিবেশ, অন্যদিকে তখন শুধুই নিঃশব্দতা।

সুপার কাপ জিতে সব পেয়েছির আনন্দে সামিল ইস্টবেঙ্গল। পড়শি ক্লাবে তখন অন্য চিত্র। হঠাৎ করেই থমথমে হয়ে গিয়েছে সবুজ মেরুনের পরিবেশ। এএফসি কাপ, আইএসএলের হারের হ্যাটট্রিক, কোচ বদল তার পরেও সুপার কাপের ডার্বিতে হার এবং বিদায় নেওয়া। এক লহমায় বদলে গিয়েছে সবুজ মেরুন। ঘুড়ে দাঁড়াতে ডার্বিই এখন শেষ ভরসা মোহনবাগান এসজি। হাবাসের কোচিংয়ে নিঃশব্দেই চলছে বড় ম্যাচের প্রস্তুতি।

ISL 2023-24

আইএসএলে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই ডার্বিতে একাধিপত্য দেখিয়ে এসেছে সবুজ মেরুন। বাগান সমর্থকদের স্লোগানই হয়ে উঠেছিল যতবার ডার্বি ততবার হারবি। কিন্তু চলতি মরশুমের শুরু থেকেই বদলে গিয়েছে চিত্রটা। ডুরান্ডের প্রথম বড় ম্যাচেই হার, যদিও ফাইনাল জিতে সেই হারের বদলা নেয় সবুজ মেরুন। কিন্তু সুপার কাপে আবারও জয় পায় ইস্টবেঙ্গল। ফলে ২-১-এ পিছিয়ে আছে সবজ মেরুন।

আগামী শনিবার আইএসএলের প্রথম ডার্বি। এই ম্যাচ আবার মোহনবাগান এসজির হোম ম্যাচ। এই ম্যাচের আগে সুখবর সবুজ মেরুন শিবিরে। পুরো ফিট হয়ে উঠেছেন আনোয়ার আলি। ৯০ মিনিট খেলার জায়গাতেও চলে এসেছেন। দুই দিন আগেই জুনিয়র দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলে হাসাবের শিষ্যরা। সেই ম্যাচে পুরো ৯০ মিনিটই খেলেন আনোয়ার। ফলে ডার্বিতে বাগান রক্ষণকে ফিরতে চলেছেন আনোয়ার।

মরশুমের শুরু থেকেই বাগান রক্ষণকে নির্ভরতা দিচ্ছি‌‌লেন আনোয়ার আলি। এএফসি কাপে ওডিশার বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে চোট পান আনোয়ার। এরপই দীর্ঘ সময়ের জন্য ছিটকে যান পঞ্জাব তনয়। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ডিসেম্বর মাসের মাঝামাঝি মাঠে ফিরতে পারবেন মোহনবাগান এসজির ডিফেন্ডার। কিন্তু ডিসেম্বরের শেষে দলে ফিরলেও সুপার কাপে মাঠে নামতে পারেননি।

একইসঙ্গে বাগান সূত্রের খবর নতুন বিদেশি দলের সঙ্গে যোগ দিতে পারেন। তেব কাকে ছাঁটাই করা হবে তা এখনও স্পষ্ট নয়।

এবার ডার্বিতেই আনোয়ারের কামব্যাক হতে চলেছে। এছাড়াও জাতীয় দলের সব ফুটবলরাই দলের সঙ্গে যোগ দিয়েছেন। ফলে পূর্ণ শক্তির দল নিয়েই আইএসএলের প্রথম ডার্বিতে মাঠে নামতে চলেছে সবুজ মেরুন। ডার্বি কিন্তু বড় পরীক্ষা হাবাসের কাছেও। কুয়াদ্রাত বনাম হাবাসের মস্তিস্কের লড়াই বড় ম্যাচেৱ অন্যতম ইউএসপি হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+