Anwar Ali: আনোয়ার আলিকে নিয়ে জটিলতা অব্যাহত, আগামী সপ্তাহে বৈঠক ডাকল প্লেয়ার স্ট্যাটাস কমিটি
আনোয়ার আলি ইস্যুতে জটিলতা অব্যাহত। শনিবারও এই সমস্যায় স্থায়ী কোনও সমাধান হল না। আপাতত আনোয়ারের ভাগ্য ঝুলেই রইল। আগামী সপ্তাহের এই বিষয়ে সমস্যা সমাধান হওয়ার সম্ভবনা কম।
প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ থেকে আনোয়ার আলিকে দেওয়া নো অবজেকশন সার্টিফিকেট খারিজ করে দিল্লি হাইকোর্ট। ফলে আপাতত আনোয়ার আলি আপাতত ইস্টবেঙ্গলের খেলোয়াড় নন। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে ফের নতুন করে এই মামলার শুনানি করার নির্দেশ দেয় আদালত।

চুক্তিভঙ্গের অপরাধে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির পক্ষ থেকে ৪ মাসের জন্য নির্বাসিত হয়েছেন আনোয়ার আলি। লাল হলুদে সই করলেও চার মাস এখন মাঠে নামতে পারবেন না তারকা এই ডিফেন্ডার।। নির্বাসনের পাশাপাশি বিপুল অঙ্কের জরিমানাও হয়েছে তাঁর।
ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্ত অনুসারে, ৪ মাসের জন্য নির্বাসিত হয়েছেন আনোয়ার আলি। লাল হলুদে সই করলেও চার মাস এখন মাঠে নামতে পারবেন না তারকা এই ডিফেন্ডার।। নির্বাসনের পাশাপাশি বিপুল অঙ্কের জরিমানাও হতে চলেছে তাঁর। মোহনবাগান এসজিকে ১২.৯ কোটি টাকা জরিমানা দিতে হবে।
এদিকে প্রাণনাশের হুমকি পাওয়ায় পুলিশের কাছে লিখিত অভিযোগ জানালেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। ১০ সেপ্টেম্বর দুপুর ১২-১২ঃ৩০ টার সময় এআইএফএফ এর ফুটবল হাউসে একটি ফোন আসে, যেখানে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ফেডারেশন সভাপতির উদ্দেশ্যে হুমকি দিতে থাকেন। ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির এক সদস্য সেই ফোন ধরেন।
Lionel Messi: অপেক্ষার অবসান, চোট কাটিয়ে মাঠে ফিরছেন মেসি, সৌদি লিগে আটকে গেল রোনাল্ডো ব্রিগেড
ফোনের ওপর প্রান্ত থেকে বলা হয়, কল্যাণ চৌবের নেওয়া সিদ্ধান্তে তিনি অসন্তুষ্ট এবং কল্যাণ চৌবেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বলেন। এর পাশাপাশি কল্যাণ চৌবে এবং তাঁর পরিবারকে খুনের হুমকিও দেয় সেই ব্যক্তি।শনিবার দিল্লিতে এই বিষয়ে থানায় লিখিতভাবে অভিযোগ জানান কল্যাণ চৌবে।












Click it and Unblock the Notifications