Anwar Ali: প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আবেদন আনোয়ারের, তারকা ডিফেন্ডারকে কড়া বার্তা সবুজ মেরুনের
আনোয়ার আলি ইস্যুতে জটিলতা ক্রমেই বাড়ছে। মোহনবাগান এসজির সঙ্গে চুক্তি ভেঙে নতুন দলে যোগ দিতে চাইছেন ভারতীয় দলের তারকা ডিফেন্ডার। যা নিয়ে সরগরম ভারতীয় ফুটবল। এবার বিষয়টি অন্য মাত্রা পেল।
ভারতের ডিফেন্ডার আনোয়ার আলি, যিনি মোহনবাগান এসজির সাথে তার লোন চুক্তি একতরফাভাবে শেষ করার পরে ইস্টবেঙ্গলের সাথে পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। বুধবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আবেদন করেছেন আনোয়ার।

কয়েক দিন পরই শুরু হবে ডুরান্ড কাপ। একইসঙ্গে চলছে কলকাতা লিগ। লিদের মতোই ডুরান্ড কাপে এই দুই টুর্নামেন্টে প্রাথমিকভাবে খেলবে রিজার্ভ দল। আর সেই দলের সঙ্গেই প্র্যাক্টিস করার জন্য আনোয়ার আলিকে ডাকা হয়েছে। সেই জন্যই তাঁকে আগে ডাকা হয়েছে। জানা গিয়েছে সময় মতো যদি আনোয়ার আলি মোহনবাগানে যোগ না দেন তাহলে তাঁর বড় জরিমানা হতে পারে।
১৯ জুলাই যোগ না দিলে ১ লক্ষ টাকা জরিমানা করা হবে তাঁকে। শুধু তাই নয়, প্রত্যেক দিনই বাড়তে থাকবে এই জরিমানার পরিমাণ। ফলে সেই জরিমানা এড়াতে নির্দিষ্ট সময়েই দলের সঙ্গে যোগ দিতে হবে আনোয়ারকে। অর্থাৎ এই আনোয়ার ইস্যুতে একেবারেই নরম মনোভাব দেখাতে নারাজ মোহনবাগান এসজি ম্যানেজমেন্ট। এর আগে যখন বিতর্ক চরমে উঠেছিল, সেই সময় একের পর এক সোশ্যাল মিডিয়া আনোয়ার তাদের দলেই রয়েছেন এমনটা বোঝাতে চেয়েছিল সবুজ মেরুন।
পাঞ্জাব এফসির কর্তার রঞ্জিত বাজাজ সমাজ মাধ্যমে জানিয়েছিলেন, একজন ফুটবলারকে লোনে এক মরশুমের জন্যই সই করানো যায়। সেখানে আনোয়ারের সঙ্গে ২০৩১ পর্যন্ত চুক্তি করেছে মোহনবাগান এসজি। যা নাকি ফিফার নিয়মের বাইরে। মোহনবাগান এসজি সূত্রের খবর তারা সহজ ভাবে বিষয়টি নিচ্ছেন না। লড়াই সহজে ছেড়েও দেবেন না। প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে লড়াউয়ের জন্য সেরা ল ফার্মকে দায়িত্ব দিতে চলেছে মোহনবাগান এসজি।
ঘরোয়া ফুটবলে লোন সংক্রান্ত এই নিয়ম কার্যকর করার জন্য ফিফা ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত সময় দিয়েছে ফেডারেশনগুলিকে। এআইএফএফ সূত্রের খবর, ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে এই নতুন নিয়ম চালু হচ্ছে। এটাই মোহনবাগান এসজির বড় অস্ত্র।












Click it and Unblock the Notifications