Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Anwar Ali: আনোয়ার আলিকে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা ইস্টবেঙ্গলের, ৫ বছরের জন্য কত অঙ্কের চুক্তি?

Anwar Ali: আনোয়ার আলিকে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল। রবিবার রাতেই শহরে পৌঁছে গিয়েছিলেন আনোয়ার।

সূত্রের খবর, নতুন ক্লাবে যোগদানের যাবতীয় প্রক্রিয়া গতকালই সারা হয়ে গিয়েছিল। আজ লাল হলুদে আনোয়ারের পাঁচ বছরের জন্য যোগদানের বিষয়টিতে সরকারি সিলমোহর পড়ল। তবে চুক্তির অঙ্ক প্রকাশ করা হয়নি।

Anwar Ali

ভারতীয় ফুটবল দলের রক্ষণভাগের এই তারকা দিল্লি এফসি থেকে লোনে এসে খেলেছিলেন মোহনবাগান সুপার জায়ান্টে। তাঁকে ধরে রাখতে মরিয়া সবুজ মেরুন শেষ অবধি চেষ্টা চালায়। তবে জোর টানাপোড়েনে শেষ হাসি হাসে ইস্টবেঙ্গলই। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্ত সামনে আসতেই।

ভারতীয় দলে ২০২২ সালে অভিষেক আনোয়ারের। খেলেছেন ২২টি ম্যাচ। গত বছর ত্রিদেশীয় সিরিজ, ইন্টারকন্টিনেন্টাল কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে জেতাতে অন্যতম ভূমিকা নেন আনোয়ার। অনূর্ধ্ব ১৭ থেকে সিনিয়র দল অবধি ভারতের সব বয়সভিত্তিক দলেই খেলেছেন আনোয়ার। ২০১৭ সালে দেশের মাটিতে খেলেছেন অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপেও।

লাল হলুদের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, আনোয়ার আসায় আমাদের দলে জাতীয় দলের আরও এক ফুটবলার বাড়ল। তাঁর অভিজ্ঞতা ইতিবাচক ভূমিকা নেবে। আগামী কয়েক বছরের কথা মাথায় রেখে যে মানের দল আমরা গড়ছি আনোয়ারের শারীরিক গঠনও তার সঙ্গে মানানসই।

অন্যান্য তরুণ ফুটবলারদের মতোই আনোয়ারের ইস্টবেঙ্গলে যোগদান ভারতীয় দলে তাঁর কেরিয়ারকেও অন্য খাতে বইতে সাহায্য করবে বলে মন্তব্য কুয়াদ্রাতের। অনোয়ার বলেছেন, ইস্টবেঙ্গলে যোগ দিয়ে আমি সম্মানিত। লাল হলুদ জার্সি পরার জন্য মুখিয়ে রয়েছি। যেভাবে কলকাতা বিমানবন্দরে নেমে অভ্যর্থনা, সমর্থকদের ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা অভাবনীয়।

আনোয়ার আরও জানান, নতুন ক্লাব ও সমর্থকদের জন্য তিনি নিজের সেরাটা উজাড় করে দেবেন। মাঠে নেমে পারফরম্যান্সে হাসি ফোটাতে চান সমর্থকদের মুখে।

ইমামি গ্রুপের কর্ণধার বিভাস বর্ধন আগরওয়াল বলেন, আনোয়ার দেশের অন্যতম সেরা ডিফেন্ডার। জাতীয় দলে প্রথম একাদশে নিয়মিত থাকেন। অনেক দিন ধরেই তাঁকে নেওয়ার পরিকল্পনা ছিল। ফলে সুযোগ আসতেই তা হাতছাড়া করিনি। আনোয়ারকে নেওয়ায় দল অভীষ্ট লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল।

মিনার্ভা আকাদেমি থেকে উঠে আসা আনোয়ার এআইএফএফের ডেভেলপমেন্টাল দলে ছিলেন। ২০২১ থেকে আইএসএলে তিনি ৪৬টি ম্যাচ খেলেছেন। দেশের অন্যতম সেরা সেন্টার-ব্যাক গত আইএসএলে ২৬ ম্যাচে ৩টি গোল করেছেন, ১টি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামের পাশে। ২০২১ সালে আই লিগ কোয়ালিফায়ারে দিল্লি এফসির হয়ে সর্বাধিক গোলদাতাও হয়েছিলেন আনোয়ার (৪ গোল)। গত মরশুমেও মোহনবাগান সুপার জায়ান্টের রক্ষণভাগে তিনি ছিলেন বড় স্তম্ভ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+